নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তদের হামলা : আহত- ২০, দোকান ভাংচুর ও লুটপাট : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তদের হামলা : আহত- ২০, দোকান ভাংচুর ও লুটপাট : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তদের হামলা : আহত- ২০, দোকান ভাংচুর ও লুটপাট : Nafiz Ashraf. Tnntv24
Tnntv24.রুপগঞ্জ সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ-সম্পাদক জুবায়ের রহমান জিকুর নেতৃত্বে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় কমপক্ষে ২০ ছাত্রদল কর্মী আহত হয়েছে। বুধবার ( ২৫ সেপ্টেম্বর ) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
 জানা যায়, বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকা থেকে জেলা ছাত্রদলের সাবেক সাধারন-সম্পাদক জুবায়ের রহমান জিকুর নেতৃত্বে প্রায় কয়েক হাজার নেতাকর্মী সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ভুলতা গাউছিয়া এলাকায় পৌছেলে ৫০/৬০ জন লোক দেশীয় অস্ত্রসন্ত্র নিয়ে মিছিলে হামলা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এসময হামলাকারী কমপক্ষে ২০ ছাত্রদল কর্মীকে পিটিয়ে আহত করে। এ সময় তারা দুইটি দোকানে ভাংচুর ও লুটপাট চালায়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে  চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে জুবায়ের রহমান জিকু বলেন, তারা শান্তিপূর্ণ ভাবে মিছিল করছিলেন। এসময় কিছু দুস্কৃতিকারী তাদের উপর হামলা চালায়। ভবিষ্যতে যদি কেউ এমন করে তবে তাদের বিরুদ্ধে জবাব দেয়া হবে বলে তিনি হুশিয়ারি দেন।
এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন ছাত্রদলের একটি মিছিলে হামলার ঘটনা শুনেছি। তবে এ ঘটনায় এখনো কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!