নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে জালিয়াত চক্রের ২ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত : Nafiz Ashraf . Tnntv24

রূপগঞ্জে জালিয়াত চক্রের ২ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত : Nafiz Ashraf . Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে জালিয়াত চক্রের ২ সদস্যকে কারাগারে  পাঠিয়েছে আদালত : Nafiz Ashraf . Tnntv24

Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাল দলিল কারিগর চক্রের ২ সদস্যকে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ বিচারক। রবিবার ( ১৫ সেপ্টেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আমলী আদালত-৩ এর বিজ্ঞ বিচারক সামসুর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আব্দুর রশীদ।

মামলার বাদীপক্ষের আইনজীবী মো. আবুল বাশার জানান, কাঞ্চন মৌজার আরএস ৩০৫৯নং দাগে ৩৬ শতক ও ৭০৫০নং দাগে ৭১শতক জমি ইয়াদ আলী গং রেকডীয় মালিকানায় ভোগ দখল করে আসছেন। কিন্তু গত ২৪.০৭.২০১৯ইং তারিখে রূপগঞ্জ সাবরেজিস্ট্রারের সীল ও স্বাক্ষর জাল করে আসামী মৃত. মিয়াজুদ্দিনের ছেলে জাকির হোসেন, ইউনুসের স্ত্রী নুরজাহান, ছেলে আবু বক্কর, কফিলউদ্দিনের ছেলে ইউনুছ মোল্লা একটি জাল সাফকবলা দলিল করেন। দলিল নং-৮৯৮২। তার কিছুদিন পরে ওই দলিলের বলে আসামীরা দাবি করেন আব্দুল হান্নান মিয়া তার পিতা ইয়াদ আলীর ওয়ারিশ সূত্রে ও খরিদ সূত্রে মালিকানা সমস্ত জমি আসামীগণের কাছে বিক্রি করে দিয়েছেন। পরে ওই জাল দলিলের বলে বাদী আব্দুল হান্নান মিয়ার সমস্ত জমি জোরপূর্বক দখল করে আত্মসাৎ করে আসামীরা। অথচ এই দলিলের বিষয়ে আব্দুল হান্নান মিয়া কিছুই জানেন না।

এ ঘটনায় আবদুল হান্নান মিয়া নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আমলী আদালত-৩ -এ জাল দলিলের বিরুদ্ধে সিআর ২৪০/২৩ মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত নারায়ণগঞ্জ সিআইডি পুলিশকে তদন্তের দায়িত্ব দেন। পরে আদালতের নির্দেশে সাক্ষীগণের জবানবন্দি, রূপগঞ্জ সাবরেজিস্টার অফিসের প্রতিবেদন ও উপজেলা ভূমি অফিসের প্রতিবেদন সহ আসামীগনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সমস্ত কাগজপত্রের পর্যালোচনা করে আসামীগণের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন কোর্ট। খবর পেয়ে আসামীরা আত্মগোপনে চলে যান। আজ গোপনে কোর্টে হাজির হয়ে জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!