নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ডিবি পরিচয়ে  ইউপি চেয়ারম্যানকে অপহরণ : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ডিবি পরিচয়ে  ইউপি চেয়ারম্যানকে অপহরণ : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ডিবি পরিচয়ে  ইউপি চেয়ারম্যানকে অপহরণ : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ডিবি পরিচয়ে

 ইউপি চেয়ারম্যানকে অপহরণ 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিনকে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুর  ২ টার দিকে উপজেলার ভুলতা এলাকার আজিজ সুপার মার্কেটের সামনে থেকে তাকে অপহরণ করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা৷ নাসির উদ্দিন উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকার আব্দুল আউয়ালের ছেলে।
অপহৃত নাসির উদ্দিনের ছোট ভাই নুর আলম ভুইয়া জানান, নাসির উদ্দিন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বুধবার দুপুর ২টার দিকে নাসির উদ্দিন তার প্রাইভেটে গাড়িতে করে ভুলতা এলাকার আজিজসুপার মার্কেটে অবস্হিত।  মার্কেন্টাইল ব্যাংকে  যায়।ব্যাংকের কাজ শেষ করে মার্কেন্টাইল ব্যাংক থেকে বের হলে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে ডিবি পরিচয়ে নাসির উদ্দিন ও তার গাড়ির চালক আশিককে সাদা মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে যায়।  এ সময় অপহরণকারীরা নাসির উদ্দিনের মালিকানাধীন প্রাইভেটকারটি ভুলতা এলাকায় ফেলে রেখে যায়।
অপহরণকারীরা নাসির উদ্দিন ও তার চালক আশিককে নিয়ে ৩০০ ফিট হয়ে ঢাকার দিকে চলে যায় প্রত্যক্ষদর্শীরা জানায়। বর্তমানে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছে। পরিবারের সদস্যরা নাসির উদ্দিনের মোবাইল ফোনটি বন্ধ পাচ্ছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, আমরা এই ঘটনা শুনেছি। নাসির উদ্দিনকে উদ্ধারে আমরা তৎপরতা চালাচ্ছি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!