নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান।Tnntv24
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প  বদলে যাবে নাগরিক সেবা :Tnntv24

রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প  বদলে যাবে নাগরিক সেবা :Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প  বদলে যাবে নাগরিক সেবা :Tnntv24
রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প 
বদলে যাবে নাগরিক সেবা 
Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ রূপগঞ্জের তারাব পৌরসভায় টেকসই নগর উন্নয়ন ও জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকালে তারাব পৌর মিলনায়তনে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর  কর্তৃক বাস্তবায়নাধীন ‘রেজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’এর আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌরসভার প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে  এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন RUTDP-এর প্রকল্প পরিচালক।
কর্মশালায় সূত্রে জানা যায়, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোর সাথে উত্তর-পশ্চিম অঞ্চলের যোগাযোগ স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সক্ষম আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে চারটি বিশেষ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এগুলো হলোঃ- ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান, পৌরসভা ডেভেলপমেন্ট প্ল্যান  এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান ।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, প্রথম পর্যায়ে বাংলাদেশের ৩৬টি জেলার ৮১টি পৌরসভা ও ৬টি সিটি কর্পোরেশনে এই কার্যক্রম পরিচালিত হবে। এর ফলে দেশের প্রায় ২ কোটি ১০ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন, যার অর্ধেকেরও বেশি নারী।
কর্মশালায় প্রকল্পের বলা হয়, তারাবসহ অন্তর্ভুক্ত এলাকাগুলোতে উন্নতমানের রাস্তা, ফুটপাত, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, সড়কবাতি, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল নির্মাণ করা হবে। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং স্টেশন, সুপারমার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণের মাধ্যমে নাগরিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে নারী ও শিশুদের জন্য নিরাপদ নগর পরিবেশ নিশ্চিত করতে এই প্রকল্পে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রধান জেন্ডার স্পেশালিস্ট সাজেদা বেগম,নগর পরিকল্পনাবিদ তামান্না সালাম,সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এম.টি.এস মেহমুদ,পরিবেশ বিশেষজ্ঞ মোঃ হাসিবুল হক,পরিবেশ বিশেষজ্ঞ অরুন্মিতা প্রসাদ,তারাব পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা
মোঃ শরিফুল ইসলাম ভুঁইয়া,তারাব পৌরসভার পৌর নির্বাহী প্রকৌশলী আজিজুল হক,তারাব পৌরসভার পৌর সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেনসহ কাউন্সিলার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই প্রকল্প বাস্তবায়িত হলে তারাব পৌরসভা একটি আধুনিক ও মডেল শিল্পনগরী হিসেবে গড়ে উঠবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!