নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলা-লুটপাট । Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলা-লুটপাট । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলা-লুটপাট । Nafiz Ashraf. Tnntv24
Tnntv24.রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার তারৈল এলাকার পিআরবি ইট ভাটার মালিক ইয়াকুবের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গত ৪অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৮টায় ইটভাটা থেকে তারৈল গ্রামের নিজ বাড়িতে যাওয়ার সময় তিনি সন্ত্রাসীদের কবলে পড়েন।
পুলিশ জানায়, তারৈল এলাকার পিআরবি ইটভাটার অংশীদারী মালিক ইয়াকুব দীর্ঘদিন ধরে ইটভাটার ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিছুদিন ধরে স্থানীয় সন্ত্রাসীরা ইয়াকুবের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ৯/১০ সদস্যের একদল সন্ত্রাসী লোহার রড, এসএস পাইপ, রামদা, ছেনদা, লাঠিসোঁটায় সজ্জিত হয়ে তার উপর হামলা চালায়। হামলাকারীরা ইয়াকুবের সঙ্গে থাকা নগদ ২লাখ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে নিয়ে যায়। হামলায় ইয়াকুব রক্তাক্ত জখম হয়। এক পর্যায়ে  ইয়াকুবের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে ব্যবসায়ী ইয়াকুব বাদী হয়ে তালৈর গ্রামের আরিফ(৫২) ও জাহিদকে(২৬) নামীয় ও অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!