নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে দিনব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে দিনব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে দিনব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে দিনব্যাপী সাংবাদিকদের

বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে দিনব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ-২০২৫’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জুন বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সংবাদ কর্মী অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের জামায়াত সমর্থিত এমপি প্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লা, আড়াইহাজার আসনের জামায়াতের শূরা সদস্য এমপি প্রার্থী প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা জামাতের জয়েন্ট সেক্রেটারি আবু সাঈদ মুন্না, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদা, আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, সাংবাদিক ফোরামের সেক্রেটারি নূর আলম প্রমুখ।
দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন স্টার নিউজ এর নিউজ এডিটর মো. হাবিবুর রহমান অভি, দৈনিক জনকণ্ঠ পত্রিকার ডেপুটি এডিটর অধ্যাপক খালেদ ইবনে আমিন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ প্রশিক্ষণে নারায়ণগঞ্জে কর্মরত সংবাদকর্মীদের মাধ্যমে সাংবাদিকতা বিষয়ক জ্ঞান আরও বাড়বে। সাংবাদিকদের কাজ হলো সত্যকে উন্মোচন করা। এখনকার সময়ে প্রকৃত সাংবাদিক খুঁজে পাওয়া মুশকিল।
এরকম প্রশিক্ষণের অনেক গুরুত্ব আছে। কারণ সাংবাদিকতা শিখতে হলে বুনিয়াদি কর্মশালা অবশ্যই করতে হবে। যারা সত্যিকার অর্থে এ পেশা বেছে নিতে চায়, তাদের এ প্রশিক্ষণ অনেক কাজে দেবে। সাংবাদিকরা সবকিছু জানবে এবং সবার অধিকার আদায়ের কথা বলবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!