নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
রূপগঞ্জে বিদ্যুতের অবৈধ লাইন: ঝুঁকিপূর্ণ কয়েক হাজার মানুষের জীবন।Tnntv24
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে নকল শিশুখাদ্য কারখানায় অভিযান;কারখানা সিলগালা, নকল পণ্য ধ্বংস : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে নকল শিশুখাদ্য কারখানায় অভিযান;কারখানা সিলগালা, নকল পণ্য ধ্বংস : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে নকল শিশুখাদ্য কারখানায় অভিযান;কারখানা সিলগালা, নকল পণ্য ধ্বংস : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে শ্রাবণধারা নামের নকল শিশুখাদ্য কারখানায়

প্রশাসনের অভিযান;কারখানা সিলগালা, নকল পণ্য ধ্বংস

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুরের বীর- হাটাবোতে নকল শিশু খাদ্যপন্য উৎপাদন, বেআইনিভাবে কারখানা পরিচালনাসহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে  অভিযান চালিয়েছেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন। গতকাল ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি  (পূর্বাচল রাজস্ব সার্কেল)  ও নির্বাহী ম্যাজিস্টেট উবায়দুর রহমান সাহেল। এ সময় বিপুল পরিমাণ উৎপাদিত নকল শিশুখাদ্য পণ্য উদ্ধার করে তা ধ্বংসসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা সিলগালা করেছেন নির্বাহী ম্যাজিস্টেট। তবে অভিযানের খবরে ম্যানেজার তানভীর, পরিচালক মোশাররফ পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করেনি ভ্রাম্যমাণ আদালত।  অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের আঞ্চলিক (ঢাকা জোন) কর্মকর্তা সাফায়েত হোসেন, উপ পরিদর্শক (এসআই)  ফরহাদ মিয়া,দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, দাউদপুর ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিএসটিআই আঞ্চলিক  কর্মকর্তা ( ঢাকা জোন) সাফায়েত হোসেন বলেন, কারখানার সবগুলো পন্য অবৈধ ও নিন্মামানের। এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।  শিশুদের জন্যে মৃত্যু ঝুঁকি আছে। তাই এটি বেআইনি।  যার বিএসটিআইয়ের অনুমোদন নাই।
দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, আমার পূর্ববর্তি চেয়ারম্যান ট্রেডলাইসেন্স দিয়েছেন, কারখানা আজ দেখলাম অবৈধ খাদ্যপন্য উৎপাদন হচ্ছে। তাই এমন কারখানা বন্ধে প্রশাসনের অভিযানকে স্বাগত জানাচ্ছি।
নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার ভূমি (পূর্বাচল সার্কেল) রূপগঞ্জ উবায়দুর রহমান সাহেল  অভিযান শেষে সাংবাদিকদের বলেন, দাউদপুরের বীর- হাটাবো এলাকায় অবৈধভাবে কারখানা পরিচালনা ও মরণঘাতী শিশু খাদ্য উৎপাদনের  গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পন্য উদ্ধার ও ধ্বংস করেছি। পাশাপাশি মালিক ও কর্তৃপক্ষের লোকজন পালিয়ে যাওয়ায় কারনে এবং উপযুক্ত কাগজ পত্রাদি না দেখানোর কারনে কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে। এমন অন্য কোন প্রতিষ্ঠানেও অনিয়ম পেলে  অভিযান অব্যাহত রাখবো।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!