নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে পাভেল হত্যার প্রতিবাদে সড়ক  অবরোধ বিক্ষোভ,মানববন্ধন :Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে পাভেল হত্যার প্রতিবাদে সড়ক  অবরোধ বিক্ষোভ,মানববন্ধন :Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে পাভেল হত্যার প্রতিবাদে সড়ক  অবরোধ বিক্ষোভ,মানববন্ধন :Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে পাভেল হত্যার প্রতিবাদে সড়ক

 অবরোধ বিক্ষোভ,মানববন্ধন 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক কাঞ্চন পৌর ছাত্রদলের আহ্বায়ক পাভেল মিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।

গতকাল বৃহস্পতিবার  দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ী এলাকায় গাজীপুর-চট্টগ্রাম বাইপাস সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা সড়কে অবস্থান নেয় এবং কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, পাভেল মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার না করায় তারা গভীর হতাশা প্রকাশ করেন। বক্তারা বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। কিন্তু প্রশাসনের নির্লিপ্ততা আমাদের কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য করছে।’

প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে নেতারা বলেন, এ সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে রূপগঞ্জ থানা ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে। প্রয়োজনে সারাদেশে ছাত্রদল দুর্বার আন্দোলনে নামবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মাসুম বিল্লাহ, কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক সদস্যসচিব তন্ময় হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম হৃদয়, সাবেক কাঞ্চন পৌর কমিশনার মফিকুল খানসহ রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

তারা নিহত পাভেল মিয়ার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!