নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার সহ  ৯ লাখ টাকার মালামাল লুট : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার সহ  ৯ লাখ টাকার মালামাল লুট : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ

রূপগঞ্জে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর গাড়িতে 

ডাকাতি, স্বর্ণালংকার সহ  ৯ লাখ টাকার মালামাল লুট

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
 নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে পুলিশ পরিচয় দিয়ে দুই প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল প্রবাসী ও তার পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে গেছে।
গতকাল মঙ্গলবার  ভোরে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের ৪ নং ব্রিজের কাদিরারটেক ও লেংটার মাজার এলাকায় পৃথক ডাকাতির ঘটনা ঘটে।
রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের পূবেরগাঁও এলাকার ইজ্জত আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসী ভুক্তভোগী আমজাদ হোসেন জানান, মঙ্গলবার ভোর  ৪টার দিকে মালয়েশিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পড়ে স্ত্রী ফাহিমা আখতার ও বাবা ইজ্জত আলীকে নিয়ে একটি মাইক্রোবাসে করে নিজ বাড়ি পুবেরগায়ের উদ্দেশ্যে রওনা হন। ভোর সোয়া ৫ টার দিকে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের ৪ নং ব্রিজের কাদিরারটেক এলাকায় আসা মাত্র একটি সাদা মাইক্রোবাস যোগে একদল ডাকাত নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রবাসী আমজাদ হোসেনের গাড়িটিকে গতিরোধ করে। পরে আমজাদ হোসেনের মাথায় পিস্তল ঠেকিয়ে এবং গাড়িতে থাকা অন্যান্য সদস্যদের অস্ত্র মুখে জিম্মি করে ফেলে । এ সময় গাড়ি চালক রিফাত কে বেধড়ক মারপিট করা হয়। পরে সঙ্গে থাকা মোবাইল সেট, স্বর্ণের হার, চেইন, কানের দুল, নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে  মাইক্রোবাসে করে পালিয়ে যায়।
অপরদিকে, মৌলভীবাজার জেলার সদর উপজেলার পাদুনাথপুর এলাকার আব্দুল হান্নান এর ছেলে দুবাই প্রবাসী ভুক্তভোগী আব্দুল কাদির জানান, তিনিও ভোরে দুবাই থেকে হরযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে ছোট ভাই ফয়েজ মিয়া ও ছোট ভাইয়ের বন্ধু রুহুল আমিনকে নিয়ে একটি মাইক্রোবাস যোগে নিজ বাড়িতে ফিরছিলেন আব্দুল কাদির। একই কায়দায় উপশহরের ৩০০ ফুট সড়কের লেংটার মাজার এলাকায় এসে পৌঁছালে সিলভার কালার একটি মাইক্রোবাস যোগে এসে পুলিশ পরিচয় দিয়ে একদল ডাকাত প্রবাসী আবদুল হান্নানের মাইক্রোবাসটি গতিরোধ করে। পরে তাদের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণলঙ্কার, নগদ টাকা, মোবাইল সেট, মালামাল ভর্তি লাগেজসহ প্রায় ৪ লাখ ৭৮ হাজার টাকা লুটে নেয়। পরে তাদেরকে ফেলে রেখে ডাকাত দল কাঞ্চন ব্রিজ এলাকার দিকে পালিয়ে যায়।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, পূর্বাচল পুলিশ ফাঁড়ির থাকলেও ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম তেমন কোন দায়িত্ব পালন না করায় এ এলাকায় চুরি-ডাকাতি, হত্যা, ছিনতাইসহ নানা অপরাধ মূলক ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!