নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ২ যুবককে কুপিয়ে জখম,থানায় অভিযোগ :Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ২ যুবককে কুপিয়ে জখম,থানায় অভিযোগ :Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ২ যুবককে কুপিয়ে জখম,থানায় অভিযোগ :Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মুরাদ হোসেন (২৭) ও মাছুম (২৮) দুই জনকে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। গত ৩ নভেম্বর রবিবার উপজেলার কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ড বিরাবো এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার খবরে রূপগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আহত মুরাদ হোসেনের বাবা বাদী হয়ে একই এলাকার হাবিবুর (৩০), মোঃ নাবিবুর (৩২), রাসেল মিয়া (৩১), আজিজুল (৩২), নাজমুল (৩২), আল-আমিন (৩৫), আবুল হোসেন (৫০), এনামুল (২৮), আজিজুল (৩৫) নামীয় ও অজ্ঞাত আরো ৮/১০ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেনের ছেলে মুরাদ হোসেন ও তার ভাতিজা মোঃ মাছুম মিয়া একই সঙ্গে বিরাবো এলাকার র‌্যাংকস কোম্পানির ব্লক ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করলে পূর্ব শত্রুতার জেরে বিরাবো এলাকার মৃত শাহাজাদা ওরফে শাহার ছেলে হাবিবুর ও নাবিবুর এর নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে ১৮/২০ সদস্যের একদল সন্ত্রাসী হাতে দা, চাকু, ছুরি, ছেন, লোহার রড, স্টীলের এস এস পাইপ, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা এলোপাথারীভাবে পিটিয়ে ও কুপিয়ে তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে এবং মুরাদ হোসেনের প্যান্টের পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা, এক ভরি দুই আনা স্বর্ণের চেইন ও মাছুম এর প্যান্টের পকেটের থাকা ৩০ হাজার টাকা লুটে নেয়। পরে তাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা তাদেরকে প্রাণ নাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মুরাদ হোসেন ও মাছুমকে গুরুতর জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!