নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেফতার : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেফতার : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেফতার : Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ রাইয়ানুর রহমান শ্রেষ্ঠ (১৯) আল রাফি রহমান (১৮) দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার ( ১১ সেপ্টেম্বর ) গ্রীণ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সহযোগিতায় উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকা থেকে রূপগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, ম্যাগাজিন ও একটি বিলাশবহুল ঢাকা মেট্রো গ-৪৯-৪০৮২ মার্সিডিজ বেঞ্জ প্রাইভেট কার জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালাতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত আল রাফি রহমান নরসিংদী জেলার মাধবদী থানার শেখেরচর বাবুর হাট এলাকার মোঃ আল আমিন রহমানের ছেলে এবং রাইয়ানুর রহমান শ্রেষ্ঠ ঢাকা জেলার গেন্ডারিয়া থানার গুন্ডিঘর গলি এলাকার রকিবুল আলমের ছেলে। তারা বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানান, প্রতিদিনের মতো গাউছিয়া-কাঞ্চন এশিয়ান হাইওয়ে সড়কের যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে। এমতাবস্থায় ঢাকা মেট্রো গ-৪৯-৪০৮২ মার্সিডিজ বেঞ্জ গাড়িটি ওভারটেক করে বিপরীত দিক দিয়ে যাওয়ার চেষ্টা করলে যানজট নিরসনের কাজে নিয়োজিত শিক্ষার্থীরা গাড়িটাকে গতিরোধ করে। এসময় শিক্ষার্থীদের সঙ্গে আল রাফি রহমান ও রাইয়ানুর রহমান শ্রেষ্ঠের বাগবিতন্ডায় জড়িয়ে পরে। এক পর্যায় শিক্ষার্থীদের উপর চরাও হয়ে বিদেশী পিস্তল তাক করে। পরে শিক্ষার্থীরা জড়ো হয়ে গাড়িটি আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানা ওসি লিয়াকত বলেন, শিক্ষার্থীরা দুই যুবকসহ একটি প্রাইভেট গাড়ি আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, ম্যাগাজিন উদ্বার করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে গ্রেফতার করে অস্ত্র আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!