নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে বিনামূল্যের বই বিক্রির অভিযোগে অধ্যক্ষকে শোকজ: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে বিনামূল্যের বই বিক্রির অভিযোগে অধ্যক্ষকে শোকজ: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে বিনামূল্যের বই বিক্রির অভিযোগে অধ্যক্ষকে শোকজ: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে বিনামূল্যের বই বিক্রির

অভিযোগে অধ্যক্ষকে শোকজ

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
এনসিটিবি’র বিনামূল্যের সরকারি বই বিক্রির অভিযোগে গতকাল ৩০ জুলাই বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীনকে তিন কার্য দিবসের মধ্যে জবাব চেয়ে শোকজ করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নুর আলম এ শোকজ করেন।
জানা গেছে, গত ২৯জুলাই মঙ্গলবার সন্ধ্যায় ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীনের বই বিক্রির বিষয়টি স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নুর আলম ঘটনাস্থলে গিয়ে দেখেন বিদ্যালয়ের স্টোর রুমে রক্ষিত ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির বই তারা কেজি দরে বিক্রি করছেন। বই বিক্রির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
গত বছর আওয়ামীলীগের সরকার পতনের পর ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লাকে অব্যাহতি দেওয়া হয়। পরে সুরাইরা পারভীনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। কয়েকদিন আগে সুরাইয়া পারভীনের বিরুদ্ধে নানা অনিয়মের প্রতিবাদ করায় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিমল দাসকে কোন নোটিশ ছাড়াই বরখাস্ত করা হয়েছে।
ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, বছরের সাত মাস চলে। পর্যাপ্ত বই নেই এই অযুহাতে আমাদেরকে এখনো সকল বই দেওয়া হয়নি। অথচ এখন দেখতে পাচ্ছি আমাদের বই কেজি দরে বিক্রি করা হচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনিয়মকারীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় অবরোধ করা হবে।
অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে ফাঁসানোর জন্য একটি পক্ষ সব সময় ষড়যন্ত্র করে আসছে।
রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুর আলম বলেন, নতুন পুরাতন মিলিয়ে প্রায় লাখ টাকার বই বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি সকল বই জব্দ করি। অধ্যক্ষ সুরাইয়া পারভীনকে তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে শোকজ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে যারা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে। কোন অনিয়মকারীকে ছাড় দেওয়া হবে না।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!