নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে বিশ দফা দাবিতে  শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে বিশ দফা দাবিতে  শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে বিশ দফা দাবিতে  শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ : Nafiz Ashraf. Tnntv24
Tnntv24.রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
ঢাকা- সিলেট মহাসড়কের পাশে প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার  রবিন টেক্স বাংলাদেশ লিমিটেডের শ্রমিকরা বিশ দফা দাবিতে বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর )   বিক্ষোভ মিছিল করেছে।
শ্রমিকরা দাবি, বেতন, বোনাস,টিফিন খরচ বৃদ্ধি করতে হবে। নারী  শ্রমিকদের  উপর নির্যাতন বন্ধ করতে হবে। রাত দশটার পর নারী শ্রমিকদের কাজ করানো যাবে না। এ ক্ষেত্রে পুরুষদের অতিরিক্ত বেতন দিতে হবে।অসুস্থ্যদের সময় মতো ছুটি দিতে হবে । নারী নির্যাতন,দুর্ব্যবহার ও অসদাচরণকারী প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলীকে অপসারণ করতে হবে ।  অন্যথায় তারা কাজে যোগ দিবে  না।
প্যাকিং বিভাগের শ্রমিক  ফাতেমা খাতুন  ও রিনা বেগম বলেন, একই বিভাগের শ্রমিক হারুনের মা নামে পরিচিত কোহিনূর  বেগম অসুস্থতার ছুটি চেয়ে গত তিনদিন ধরে ছুটি  পাননি। বৃহস্পতিবার সকাল দশটায় মুমূর্ষু  অবস্থায় তাকে স্থানীয় ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে গেলে সিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বেলা এগারোটার দিকে কোহিনূরের লাশ গার্মেন্টসে নিয়ে আসলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা  ছড়িয়ে পড়ে । তখন শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে কারখানার  সামনে  ঢাকা – সিলেট মহাসড়ক অবরোধ করে ।  খবর পেয়ে দুপুর বারোটায় যৌথ বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ছয়টার দিকে শ্রমিকরা নিজ নিজ বাসায় চলে গেলে পরিবেশ  শান্ত হয়। তবে দাবি পুরণ না হলে আগামী ১৯ অক্টোবর শনিবার  আবারো শ্রমিকরা আন্দোলনে নামবেন বলে তারা জানিয়েছে ।
 রবিন টেক্সের প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী তার বিরুদ্ধে  আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, শ্রমিকদের অন্যায় দাবি পুরণ করতে না পারলেই যত অভিযোগ ।
রবিন টেক্সের নির্বাহী পরিচালক  বেলাল পাটোয়ারী বলেন, শ্রমিকদের দাবি কর্তৃপক্ষকে জানানো হয়েছে । যৌক্তিক দাবি অবশ্যই পুরণ করা হবে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন,  পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!