নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে বিসমিল্লাহ আড়তের দখল ও প্রদেয় টাকা ফেরতের দাবিতে মানববন্ধন : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে বিসমিল্লাহ আড়তের দখল ও প্রদেয় টাকা ফেরতের দাবিতে মানববন্ধন : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে বিসমিল্লাহ আড়তের দখল ও প্রদেয় টাকা ফেরতের দাবিতে মানববন্ধন : Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার বিসমিল্লাহ আড়তদার দের উপর চাপ সৃষ্টি, ভয়ভীতি ও জিম্মি করে সন্ত্রাসী কর্তৃক দুই কোটি টাকা চাঁদা আদায়ের প্রতিবাদে ও প্রদানকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন-ও বিক্ষোভ করেছে আড়তদার ও ব্যবসায়ীরা। গতকাল সোমবার উপজেলা কমপ্লেক্স চত্বরে তারা এ মানববন্ধন করে।

মানববন্ধনের আগে উপজেলা কমপ্লেক্স চত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আড়তের মালিক মজিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন আড়তের পরিচালক আয়ুব আলী, ব্যবসায়ী সমিতির সভাপতি সাব্বির হোসেন, বিসমিল্লাহ বাণিজ্যালয়ের মালিক কাজল হোসেন, শেরপুর বাণিজ্যালয়ের মালিক শহিদুল ইসলাম, ব্যবসায়ী ইলিয়াস মোল্লা, রফিকুল ইসলাম, মীম খাবার হোটেলের মালিক খোকন ফরাজী, আলমগীর হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জাপান-বাংলা আড়তের নামে ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে সন্ত্রাসীরা দুই কোটি টাকা চাঁদা আদায় করেছে। জমির মালিক সেলিম প্রধানের কাছ থেকে ১৬বিঘা জমি ১০বছরের জন্য ভাড়া নিয়ে মজিবুর রহমান দোকান তৈরি করে ১লাখ ৫০হাজার টাকা করে ব্যবসায়ীদের মধ্যে দোকান বরাদ্দ দেন। পরে তা লাভজনক হওয়ায় চুক্তি ভঙ্গ করে জমির মালিক সেলিম প্রধান নিজেই বিসমিল্লাহ পাইকারি কাঁচাবাজার ও ফলের আড়তটি দখলে নেওয়ার পাঁয়তারা করছে। বিসমিল্লাহ আড়তে পাইকারি কাঁচাবাজার, শাক-সবজি, ফল, মুদি মনোহরী, কৃষিপণ্য, আদা, রসুন, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় ৩৫০টি দোকান রয়েছে। আড়তদারকে জিম্মি করে দোকানদারদের কাছ থেকে সন্ত্রাসীরা ৫০হাজার টাকা থেকে ৫লাখ টাকা পর্যন্ত জোরপূর্বক আদায় করছে। কয়েকটি দোকানদারকে উচ্ছেদ করে সেই দোকান ৫ লাখ টাকায় নতুন করে বিক্রি করা হচ্ছে। বর্তমানে প্রতিটি দোকান থেকে ৫ লাখ টাকা হারে চাঁদা দাবি করা হচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোন সুফল হচ্ছে না। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা মুড়াপাড়া-মাহমুদাবাদ সড়ক প্রদক্ষিণ করে।

এ ব্যাপারে ব্যবসায়ী সমিতির সভাপতি সাব্বির হোসেন বাদি হয়ে জমির মালিক সেলিম প্রধান, নবী হোসেন, রিপন প্রধান ও খোকন মিয়াকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, ব্যবসায়ী সমিতির সভাপতির অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!