নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ও দোকানে  হামলা ভাংচুর লুটপাট : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ও দোকানে  হামলা ভাংচুর লুটপাট : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ও দোকানে  হামলা ভাংচুর লুটপাট : Nafiz Ashraf. Tnntv24
Tnntv24.রূপগঞ্জ  সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী মুকিমনগর এলাকার ব্যবসায়ী আলাউদ্দিনের বাড়িতে ও তার দোকানে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে।
ক্যারামবোর্ড খেলাকে কেন্দ্র গত ১৮সেপ্টেম্বর বুধবার রাত ৯টায় ১৪/১৫জন সদস্যের একদল সন্ত্রাসী চাকু, চাপাতি, চাইনিজ কুড়াল, রামদাসহ  দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা প্রথমে ব্যবসায়ী আলাউদ্দিনের মালিকানাধীন আকাশ ষ্টোরে ও পরে তার বসত বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা নগদ টাকা, দোকানের মালামাল, বসত বাড়ির আসবাবপত্র, কম্পিউটার, স্বর্ণালঙ্কারসহ সাত লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে। হামলায় ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে আকাশ আহম্মেদ(২২) ও সাগর আহম্মেদ(১৮) আহত হয়। তাদেরকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাড়ির লোকজনদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশ করে লাশ গুম করার হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে ব্যবসায়ী আলাউদ্দিন বাদী হয়ে মঙ্গলখালী গ্রামের সিরু মিয়ার ছেলে কবির মিয়া(৫৪), কবির মিয়ার ছেলে আকাশ মিয়া(২৫), মোহাম্মদ আলীর ছেলে মোঃ নাসিম(২৮), গোলজার হোসেনের ছেলে হৃদয় হোসেনকে(২৬)  নামীয় ও অজ্ঞাত ৮/১০কে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!