নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরে সন্ত্রাসী হামলা ভাঙচুর লুটপাট, ব্যাপক ক্ষয়ক্ষতি!Nasiz Ashraf.Tnntv24 

রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরে সন্ত্রাসী হামলা ভাঙচুর লুটপাট, ব্যাপক ক্ষয়ক্ষতি!Nasiz Ashraf.Tnntv24 

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরে সন্ত্রাসী হামলা ভাঙচুর লুটপাট, ব্যাপক ক্ষয়ক্ষতি!Nasiz Ashraf.Tnntv24 

রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরে সন্ত্রাসী

হামলা ভাঙচুর লুটপাট,

ব্যাপক ক্ষয়ক্ষতি! 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
রূপগঞ্জে সন্ত্রাসীরা দুইটি মুদি দোকান ও একটা বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীরা এসময় ব্যবসায়ীর দোকান ও ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে ১১ লক্ষ ত্রিশ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে বলে জানা গেছে। বাধা দেয়ায় দুই গৃহবধূকে মারধর করে আহত করেছে বলেও জানা গেছে।
 গত ২ এপ্রিল বুধবার রাত সাড়ে ৮টায় রূপগঞ্জ গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় হানিফ সরকার ও ওমর ফারুক সরকারের মুদি দোকানসহ বসতঘরে এ হামলার ঘটনাটি ঘটে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায় হানিফের দোকানে বিস্কুট কেনার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলাকান্দাইল এলাকার সুমন, মাহফুজ, আবু সাঈদ, মনজুর মোল্লা, রকি, আইয়ুব আলী ছাড়াও অজ্ঞাত নামা ১০/১২ জন সন্ত্রাসী রাত সাড়ে ৮টার দিকে হানিফের মুদি দোকান ও ওমর ফারুকের মুদি দোকান হামলা ছাড়াও ওমর ফারুকের বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। হামলাকারিরা ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে ও ঘরে থাকা নগদ কয়েক লক্ষ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
বাঁধা দিলে সন্ত্রাসীরা গৃহবধূৃঁ রোকসানা (৩৫) ও দ্বীপা (৩৮)কে  মারধর করে আহত করে। তাদের আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ওমর ফারুক সরকার জানান, এই ঘটনার পর ৯৯৯ ফোন করলে সেনাবাহিনীর লোকজন পুলিশ পাঠিয়ে দেয়। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনা ওমর ফারুক বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!