নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে মসজিদের সামনের কাতারে জায়গা না পাওয়ায় হামলার অভিযোগ,পিস্তল জব্দ:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে মসজিদের সামনের কাতারে জায়গা না পাওয়ায় হামলার অভিযোগ,পিস্তল জব্দ:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে মসজিদের সামনের কাতারে জায়গা না পাওয়ায় হামলার অভিযোগ,পিস্তল জব্দ:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে মসজিদের সামনের কাতারে জায়গা

না পাওয়ায় হামলার অভিযোগ ॥ পিস্তল জব্দ

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাড়িয়াছনির গ্রামের জামে মসজিদে নামাজের সামনের কাতারে জায়গা না পাওয়ায় মুসুল্লিদের উপর হামলার ঘটনায় ব্যবহৃত পিস্তল গতকাল ২৩ জুলাই বুধবার জব্দ করেছে পুলিশ। গত ২২ জুলাই মঙ্গলবার ভোরে বাড়িয়াছনি জামে মসজিদে অন্যদের মত নামাজ পড়তে যায় একই এলাকার অবসরপ্রাপ্ত মেজর হারুন অর-রশিদ। মসজিদের সামনের কাতারে জায়গা না পেয়ে তিনি মুসুল্লিদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে মাদরাসার এতিমখানার শিক্ষার্থী ও মুসল্লিদের সঙ্গে বাকবিত্ন্ডায় জড়িয়ে  পড়েন হারুন অর-রশিদ। পরে দলেবলে তিনি নিজের লাইসেন্সকৃত পিস্তল নিয়ে মসজিদের মুসুল্লিদের উপর হামলা চালান। এসময় হাফেজ মিজানুর রহমান(১৬) নামের এক শিক্ষার্থী আহত হয়।
মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ মাওলানা ফাইজ উল্লাহ বলেন, নিজেকে প্রশাসনের কর্মকর্তা পরিচয়ে মসজিদে নামাজের সামনের কাতারে প্রতি ওয়াক্ত তার জন্য জায়গা রাখতে তিনি আদেশ করেন। অধিকাংশ সময়ই তিনি পরে এসে জোর করে নামাজের প্রথম কাতারে দাঁড়ান। ইসলামী মাসআলা নিয়ে ইমাম ও ছাত্রদের সঙ্গে কটূক্তি করেন।
এলাকাবাসী জানায়, গত ১৯ ফেব্রুয়ারি টেকনোয়াদ্দা এলাকায় জমি সংকান্ত বিরোধে পিস্তল উঁচিয়ে প্রতিপক্ষকে গুলি করার হুমকি দেন। ওই সময়ে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তিনি তীব্র সমালোচনা পড়েন।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর হারুন অর-রশিদ বলেন, আমি হাম্বলী মাযহাব মতে নামাজ পড়ি। এ সমাজের মুসুল্লিরা হানাফী মাযহাব। ফজরের সময় আমি সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে চাইলে তারা আমাকে বাধা দেয়। তাতে আমি অপমানিত বোধ করি এবং শুধু ভয় দেখানোর জন্য পিস্তল নিয়েছিলাম কাউকে গুলি করিনি।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মুসুল্লিদের উপর লক্ষ্য করে ভয়ভীতি দেখানোর ঘটনায় লাইসেন্সকৃত পিস্তলটি জব্দ করা হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!