নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে মাদক বিরোধী সভা বিক্ষোভ ও মানববন্ধন

রূপগঞ্জে মাদক বিরোধী সভা বিক্ষোভ ও মানববন্ধন

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে মাদক বিরোধী সভা বিক্ষোভ ও মানববন্ধন
Tnntv24রূপগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ, সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বরুণা, নাওড়া, রাতালদিয়া, কাদিরারটেক, বসুলিয়া, নিমেরটেক গ্রামের মানুষ অংশ নেন।
শুক্রবার (৬সেপ্টেম্বর)  বাদজুমা মানবন্ধন পূর্বক বরুণা মধ্যপাড়া এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউপি সদস্য আলতাফ হোসেন। মাদকবিরোধী এ সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হাশেম, শিক্ষক আহসান উল্লাহ, স্থানীয় শিক্ষানুরাগী হাজী মো. আমান উল্লাহ, তানভীর আহমেদ সোহেল, খোরশেদ আলম, আয়নাল খা, সোবহান ভুঁইয়া, সাইজ উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন,  মাদকদ্রব্য সেবন ও কেনাবেচা করলে তাদের পরিবারকে গ্রামছাড়া করা হবে। আইনের হাতে তুলে দেওয়া হবে।  মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
পরে বিক্ষোভকারীরা বরুনা-নাওড়া সড়কের বরুণা বাজার এলাকায় তারা বিক্ষোভ ও মানবন্ধন করে।
উল্লেখ্য রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া, বরুণা, নগরপাড়া ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীরা মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, চোলাই মদ তৈরি ও বিক্রি  করে আসছিল। গত ২২আগষ্ট দৈনিক ইত্তেফাক পত্রিকায় রূপগঞ্জে মাদকের হাট, তিন শতাধিক স্পট নিয়ন্ত্রনে ৩৫সিন্ডিকেট, শিক্ষার্থী ও তরুণরা ঝুঁকছেন মাদক সেবনে শিরোনামে সংবাদ প্রকাশের পর তারা এ কর্মসূচি পালন করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!