নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
রূপগঞ্জে বিদ্যুতের অবৈধ লাইন: ঝুঁকিপূর্ণ কয়েক হাজার মানুষের জীবন।Tnntv24
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীরা পিটিয়ে  পা ভেঙ্গে দিল প্রতিবাদকারীর : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীরা পিটিয়ে  পা ভেঙ্গে দিল প্রতিবাদকারীর : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ডিবির বরখাস্কৃত এএসআই সালাউদ্দিনের বাসা থেকে ৫,৬২০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীরা পিটিয়ে 

পা ভেঙ্গে দিল প্রতিবাদকারীর 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
 নারায়নগঞ্জে রূপগঞ্জের মাদক ব্যবসার প্রতিবাদ করায় পিটিয়ে পাঁ ভেঙ্গে দিয়েছে মোঃ কাইয়ুম নামে এক প্রতিবাদকারীর। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকায়। এদিকে উক্ত ঘটনায় এলাকাবাসী ক্ষোভে ৩ মাদক ব্যবসায়ীকে গণপিটুনি দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
 আহত কাইয়ুম জানায়, মৈকুলী গ্রামের জালাল, রাজ্জাক, শাহিন, নাজিম, সুফি আক্তার, রাবি আক্তার,
মনি আক্তার এদের একটি সিন্ডিকেট এলাকায় দীর্ঘদীন ধরে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
তাদের এ মাদক ব্যবসার কারণে আশপাশ এলাকার উঠতি বয়সের অনেক ছেলে মাদকাসক্ত হয়ে পড়ছিল। আর তাদের এ মাদক ব্যবসার কারণে এলাকার বদনামও ছড়িয়ে পড়ছিল। বৃহস্পতিবার (ডিসেম্বর) সকালে এলাকায় মাদক ব্যবসা না চালাতে কাউয়ুম তাদের পরার্মশ দেয়। আর এতে রেগে গিয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ীরা কাউয়ুমের উপর হামলা করে পিটিয়ে তার এক পা ভেঙ্গে দেয়। আহত অবস্থায় কাউয়ুমকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত কাউয়ুম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
এদিকে উক্ত ঘটনায় এলাকাবাসী ক্ষোভে মাদক বিক্রির সময় মাদক ব্যবসায়ী জালাল, সুফী আক্তার ও রাবি আক্তারকে গণ পিটুনি দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও,সি) লিয়াকত আলী বলেন, উক্ত ঘটনায় উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!