নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ম্যাজিস্ট্রেট পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬ জন গ্রেপ্তার : Nafiz Ashraf .Tnntv24

রূপগঞ্জে ম্যাজিস্ট্রেট পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬ জন গ্রেপ্তার : Nafiz Ashraf .Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ম্যাজিস্ট্রেট পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬ জন গ্রেপ্তার : Nafiz Ashraf .Tnntv24
Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় ভিতরের লুটপাট করার সময় ৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রূপসীস্থ্য গাজী টায়ারস কারখানার ভিতর থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা, ময়মনসিংহের বানিয়াচং  থানাধীন ইসলামপুর মধ্যপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে ফয়সাল(২৩), লালমনিরহাট সদর থানাধীন পশ্চিম আন্ডারি এলাকার তমিজউদ্দিনের ছেলে শুভ আজাদ(২৪), নেত্রকোনার পূর্বধলা থানাধীন বাদ্দার এলাকার জয়নাল আবেদীনের ছেলে রিপন(৩৫), একই থানাধীন মহিষবেড় এলাকার সাইফুল ইসলামের ছেলে নুর আলম(২১), কিশোরগঞ্জের মিঠামইন থানাধীন কাচ্চাইল এলাকার শামসুল হকের ছেলে ফারুক(৩২) ও একই থানাধীন ডালাগাও এলাকার আয়নাল হকের ছেলে মোশারফ (১৯)। তারা সবাই গাজী টায়ার কারখানার আশে পাশের এলাকায় বসবাস করে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে কারখানার পিছন দিক থেকে একদল লুটেরা কারখানার ভিতরে লুটপাট করছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা,  রূপগঞ্জ থানা পুলিশ, সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে কাখানার ভিতর থেকে বিভিন্ন মালামাল  লুটপাট করার সময় ৬ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি আরো জানান।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদলের তোপের মুখে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর দুর্বৃত্তরা নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার কারখানায় লুটপাট  করে আগুন জ্বালিয়ে দেয়। পরবর্তীতে ২৫ আগষ্ট রাজধানীর শান্তিনগর থেকে গ্রেপ্তার হওয়ার নারায়ণঞ্জ আদালত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের নবকিশলয় স্কুল এন্ড কলেজের ছাত্র রোমান মিয়াকে গুলি করে  হত্যার ঘটনার মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে দুর্বৃত্তরা ফের গাজী টায়ার কারখানায় ৬ তলা ভবনে আগুন জ্বালিয়ে দেয়। লুটপাট করতে এসে ১৭৬ জন নিখোজ রয়েছে বলে দাবী করেছেন নিখোজদের স্বজনা। এদিকে উপজেলা প্রশাসনের নির্দেশে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৩২ জনের একটি তালিকা করেন। এ ঘটনাটি তদন্তের জন্য ২৭ আগষ্ট জেলা প্রশাসকের নির্দেশে ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!