নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে যুবকের লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে যুবকের লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বন্দরের মালিবাগে যুবকের রহস্যজনক মৃত্যু

Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহেল (৪২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের ডিসপুরি ইসলামপুর এলাকার একটি বাড়ির কক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, মাদক ও পাওনা টাকাকে কেন্দ্র করেই সোহেলকে হত্যার পর লাশ জানালার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। সোহেল মিয়া উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা গ্রামের আহসান উল্লাহ মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল মিয়া দীর্ঘদিন ধরে ডিসপুরি ইসলামপুরের অলিউল্লাহর বাড়িতে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাড়ির মালিক ও আশপাশের রুমের ভাড়াটিয়াদের সাথে কথাও বলেন সোহেল। শুক্রবার সকাল ৯টার দিকে প্রতিবেশীরা রুমের দরজা খোলা অবস্থায় সোহেলের লাশ জানালার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। স্থানীয়রা ধারণা করছেন, ভোরের দিকে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা।

সোহেলের ভাই শরীফ জানান, তার ছোট ভাই সোহেল সুদ, মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। এ কারণে সোহেল নিজের বাড়িতে না থেকে ডিসপুরি ইসলামপুরের অলিউল্লাহর বাড়িতে ভাড়া ছিলেন। মাদক ও সুদের পাওনা টাকাকে কেন্দ্র করে সোহেলকে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, শুক্রবার সকালে সোহেল মিয়া নামে এক যুবকের লাশ জানালায় ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দোতলা বিল্ডিংয়ের এক রুমের জানালায় ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ ভিক্টোরিয়া  হাসপাতালের মর্গে পাঠানো হয়।ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে এটি হত্যা, নাকি আত্মহত্যা। তবে লাশের শরীরের কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!