নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে শ্যূটার রিয়াজ বাহিনীর পাঁচ সহযোগী গ্রেফতার ও বিদেশী পিস্তল উদ্ধার । Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে শ্যূটার রিয়াজ বাহিনীর পাঁচ সহযোগী গ্রেফতার ও বিদেশী পিস্তল উদ্ধার । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে শ্যূটার রিয়াজ বাহিনীর পাঁচ সহযোগী গ্রেফতার ও বিদেশী পিস্তল উদ্ধার । Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে শ্যূটার রিয়াজ বাহিনীর

পাঁচ সহযোগী গ্রেফতার ও বিদেশী পিস্তল উদ্ধার

Tnntv24.ষ্টাফ রিপোর্টার,রূপগঞ্জ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে শ্যূটার রিয়াজ বাহিনীর পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ৫ সেপ্টেম্বর শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বাচল সেনা সদস্য এবং রূপগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পূর্বাচল সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর ইরতিজা জানান,শওকত আলী রিয়াজ ওরফে শ্যূটার রিয়াজের সহযোগী সাব্বির ও তার দলবল দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেনাবাহিনী ও রূপগঞ্জ থানা পুলিশ মুড়াপাড়ার একটি পরিত্যক্ত বাড়ি ঘিরেফেললে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এসময় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলো;রমজান মোল্লা (৩৫), সবুজ (২৬), মেহেদী হাসান (২৫), এনামুল হক (২৫) ও সুমন হোসেন (২৩)। এসময় গ্রেফতার কৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি, ১৪টি বোমা, ছয় বোতল ফেনসিডিল, নয় পিস ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা, নগদ টাকা, এবং বিপুল পরিমাণ দেশীয়অস্ত্র উদ্ধার করা হয়। এসময় সাব্বির ও মামুনসহ কয়েকজন সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

সেনাবাহিনী আরো জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, জোরপূর্বক জমি দখল,বালু ভরাট ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিলো। তারা বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে শুটার রিয়াজের নেতৃত্বে এলাকায় অস্ত্রের শোডাউন করে আসছিলো। রূপগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। পরে গ্রেফতারকৃতদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, রিয়াজ বাহিনীর গ্রেপ্তারকৃত সদস্যদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।গ্রেফতারকৃতদের আদালতে পেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!