নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে যুবদলের মানববন্ধন। Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে যুবদলের মানববন্ধন। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে যুবদলের মানববন্ধন। Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে বিএনপি নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মামলা

প্রত্যাহারের দাবিতে যুবদলের মানববন্ধন

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বিএনপি, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নামে আওয়ামী দোসর ডন সেলিম কর্তৃক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। গতকাল রবিবার সকালে উপজেলার মঠের ঘাট এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি তারিকুল ইসলাম তারেক, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন রকি, সিনিয়র সহ সভাপতি মাহবুব হাসান সোহেল, মুড়াপাড়া ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ আলী, মুড়াপাড়া ইউনিয়ন মহিলা দলের নেত্রী হেনা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের দলীয় কর্মসূচি হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক দল গাউছিয়াতে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করে। নেতাকর্মীরা মিছিলটি নিয়ে সাওঘাট এলাকায় পৌছামাত্র ক্যাসিনো সম্রাট ডন সেলিমের নির্দেশে তার ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে। এ ঘটনার খবর পেয়ে আমরা সহ উপজেলার বিএনপির বিভিন্ন নেতকর্মীরা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্বার করে নিয়ে আসি। এ ঘটনাকে কেন্দ্র করে ডন সেলিম উল্টো আমাদের বিএনপি, অঙ্গ সহযোগি নেতাকর্মীদের নামে মামলা দায়ের করে। আমরা এ মানববন্ধনে এ ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার চাই এবং আওয়ামী দোসর ক্যাসিনো সম্রাট ডন সেলিমের বিরুদ্ধে আইনানুগ  ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোরদাবি জানাচ্ছি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!