নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক নিহত : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক নিহত : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক নিহত : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় কাঞ্চন পৌর

ছাত্রদলের সাবেক আহবায়ক নিহত 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সস্ত্রাসীদের হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়া(৩০) নিহত হয়েছে। বুধবার রাতে উপজেলার কাঞ্চন পৌর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে।
সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, রাত ৯ টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চন পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের সাথে পৌরসভার  ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক বায়েজীদের সাথে মোবাইলে কথাকাটাকাটি হয়। এর জের ধরে রাত ১০টারদিকে বিএনপি নেতা বায়েজিদ, জাহাঙ্গীরসহ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে স্বপনকে পৌরসভার সামনে খুজতে আসে । স্বপনকে না পেয়ে পৌর কার্যালয়ের সামনে দাড়িয়ে থাকা কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়াকে একা পেয়ে তারা লাঠিসোটা নিয়ে পাভেলের মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করলে রাস্তায় লুটে পরে পাভেল।
 মুমূর্ষ অবস্থায়  আশেপাশের লোকজন তাকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
 এদিকে পাভেলের নিহতের ঘটনায় উত্তেজিত হয়ে রাতেই বিক্ষুব্দ এলাকাবাসী অভিযুক্ত  বায়েজিদের বাড়ী ঘরে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে। পুলিশ নিহতের লাশের প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ  করেন।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!