নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত যুবদল নেতা শান্ত সরকারের মৃত্যু।Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত যুবদল নেতা শান্ত সরকারের মৃত্যু।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত যুবদল নেতা শান্ত সরকারের মৃত্যু।Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত যুবদল নেতা 

শান্ত সরকারের মৃত্যু ॥ এলাকাবাসীর বিক্ষোভ 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী হিরনাল এলাকায় সন্ত্রাসী হামলায় আহত স্থানীয় যুবদল নেতা শান্ত সরকারের(২৪)  (২১এপ্রিল) সোমবার সকালে মৃত্যু হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে  সোমবার বিকেলে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা এশিয়ান বাইপাস সড়কে (ঢাকা বাইপাস সড়কের) রূপগঞ্জের মাঝিপাড়া এলাকা প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভা করে।
পুলিশ জানায়, গত ১১এপ্রিল বিকেল ৫টায় দাউদপুরের জিন্দা এলাকায় মোটরসাইকেলে যাওয়ার পথে হিরনাল আলহাদী শাহ মাজারের পাশে শান্ত সরকার সন্ত্রাসীদের কবলে পড়ে। ২৫/২৬ সদস্যের একদল সন্ত্রাসী ছেনদা, লোহার হাতুড়ি, রামদা, লোহার রড, লাঠি, চাপাতিসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তার মোটরসাইকেল গতিরোধ করে শান্ত সরকারের সমস্ত শরীরে হাতুড়ি দিয়ে জখম করে। তার মোটরসাইকেলে আগুন জালিয়ে দেয়। একপর্যায়ে শান্ত সরকারের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে শান্ত সরকারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায়  সোমবার সকালে শান্ত সরকারের মৃত্যু হয়। শান্ত সরকারের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বেশ কিছু মামলা রয়েছে।
এ ব্যাপারে শান্ত সরকারের চাচা ছালাউদ্দিন সরকার বাদী হয়ে দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির(৪০), তার ভাই নাঈম ফকির(৩৭), রানা ফকির(৩৫), কালনী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রোকনউদ্দিন(৪০), গোলজার হোসেন মোল্লার ছেলে মামুন মিয়া(৩৫), বাগবাড়ি গ্রামের কুসুম মোল্লার ছেলে সিয়াম মোল্লা(৩০), হিরনাল গ্রামের নুরুল ইসলাম ফকিরের ছেলে অলিউল্লাহ(৫২), হাফিজুল্লাহ ফকির(৩৫), কালনী গ্রামের ওসমান মোল্লার ছেলে জুবায়ের মোল্লা(৩৫), জিন্দা গ্রামের আমজাদ আলীর ছেলে বাদল শিকদার(৪০), বীর হাটাবো গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আতাউর মিয়া(৩৫), কালনী গ্রামের মজি মোল্লার ছেলে ফরহাদ মোল্লা(৪৫), পলখান গ্রামের বছির উদ্দিনের ছেলে শাহীন আকন্দ(৩৫), কালনী গ্রামের শাহজাহান সরকারের ছেলে নয়ন সরকার(৩৫), মহাসিন মোল্লার ছেলে ইয়াকুব মোল্লা(৪২), হিরনাল গ্রামের গিয়াসউদ্দিন ফকিরের ছেলে ইদ্রিস আলী ফকির(৫৫), পলখান গ্রামের আজিজ মিয়ার ছেলে জুয়েল আকন্দ(৩৫), হিরনাল গ্রামের রকমান কাজীর ছেলে কাজী জয়নালকে(৫৫) নামীয় ও অজ্ঞাত আরো ৭/৮জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, শান্ত সরকারের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলাই এখন হত্যা মামলায় পরিণত হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!