নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রদলের আলোচনা ও প্রতিবাদ সমাবেশ : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রদলের আলোচনা ও প্রতিবাদ সমাবেশ : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রদলের আলোচনা ও প্রতিবাদ সমাবেশ : Nafiz Ashraf. Tnntv24

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজে শাখা

ছাত্রদলের আয়োজনে আলোচনা ও প্রতিবাদ সমাবেশ

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ:
নারায়ণগঞ্জ রূপগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলবাজদের বিরুদ্ধে আলোচনা ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গতকাল ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে সরকারি মুড়াপাড়া কলেজের অডিটরিয়ামে এ আলোচনা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক শাওন ভূঁইয়ার সভাপতিত্বে ও  সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য জলিলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ-সম্পাদক গোলাম ফারুক খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, আমিনুল ইসলাম প্রিন্স, ভিপি তারেক, রফিকুল ইসলাম রফিক, সোহেল রানা সহ আরো অনেকে।
এ সময় উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ বিগত ১৬ বছরে সারা বাংলাদেশসহ রূপগঞ্জে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুট পাটের রাজনীতি করেছে। বাংলাদেশের সাধারণ জনগণ এর সুমচিত জবাব দিয়ে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে দেশছাড়া করেছেন। তবে আমাদের বিএনপি কখনোই সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমের রাজনীতি করেনি এবং সামনেও করবে না। পরে বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যদি রূপগঞ্জ উপজেলার বিএনপি’র কোন নেতাকর্মী কোন সন্ত্রাসী, চাঁদাবাজী, নৈরাজ্য, জুলুমের সাথে জড়িত থাকে সে যেই হোক না কেন তাকে রূপগঞ্জ উপজেলা বিএনপি’র দল থেকে বহিষ্কার করাসহ আইনের হাতে সোপর্দ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!