নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
রূপগঞ্জে বিদ্যুতের অবৈধ লাইন: ঝুঁকিপূর্ণ কয়েক হাজার মানুষের জীবন।Tnntv24
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে সামাজিক সংগঠন প্রগতির কার্যালয়ে আগুন, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে সামাজিক সংগঠন প্রগতির কার্যালয়ে আগুন, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে সামাজিক সংগঠন প্রগতির কার্যালয়ে আগুন, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে সামাজিক সংগঠন প্রগতির কার্যালয়ে আগুন,

তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
রূপগঞ্জ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের তৈরি করা প্রগতি এসোসিয়েশন বাংলাদেশের(পিএবি) কার্যালয় আগুনে ভষ্মীভূত হয়েছে।  শনিবার ( ২৮ ডিসেম্বর )  ভোররাতে দুর্বৃত্তরা মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় অবস্থিত এ অফিসে আগুন দেয়। আগুনে অফিসের চেয়ার, টেবিল, ডেক্স, কম্পিউটার, সিলিং ফ্যান, প্রয়োজনীয় নথিপত্র ও নগদ ১৫হাজার টাকাসহ তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ব্যাপারে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী সারোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
রূপগঞ্জ উপজেলার প্রগতি এসোসিয়েশন বাংলাদেশের(পিএবি) সভাপতি জিজান মোল্লা বলেন, ২০২৪সালের ১জুন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে এ সংগঠনের সকলেই অংশ নেয়। প্রগতির সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রূপগঞ্জের অধিকাংশ কর্মসূচি বাস্তবায়ন করে। এছাড়া তারা ঢাকার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিপক্ষ দুর্বৃত্তরা এখানে আগুন দেয়। অফিসের পেছন দিক থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে আসববাপত্রসহ কার্যালয়টি সম্পূর্ন ভষ্মীভূত হয়। আশপাশের লোকজন এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের সূত্রপাত খতিয়ে দেখা হচ্ছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!