নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে সীমানা প্রাচীর ভেঙ্গে জমি  দখলের অভিযোগ :Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে সীমানা প্রাচীর ভেঙ্গে জমি  দখলের অভিযোগ :Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে সীমানা প্রাচীর ভেঙ্গে জমি  দখলের অভিযোগ :Nafiz Ashraf. Tnntv24
Tnntv24.রূপগঞ্জ (নারায়নগঞ্জ) সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও এলাকার নূর মোহাম্মদ এর পৈত্রিক জমির সীমানা  প্রাচীর ভেঙ্গে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল ৯ অক্টোবর নূর মোহাম্মদের মেয়ে  মোসাঃ তানজিলা আক্তার বাদী হয়ে একই এলাকার মৃত শাহজাহানের ছেলে আল-মামুন (৩০), তুহিন (৪৬), আল-আমিন (৩৬), ফয়জুদ্দিনের ছেলে টিটু (৩৮), মামুনের ছেলে হাবিবের (২৩) বিরুদ্ধে রূপগঞ্জ থানা ও সেনাবাহীনির কাছে অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত আল-মামুন, তুহিন ও আল-আমিনসহ তাদের সহযোগিরা নূর মোহাম্মদের পৈত্রিক সূত্রে মালিকানাধীন সাড়ে ১৭ শতাংশ জমি দখল করার পায়তারা করছে। এরই ধারাবাহিকতায় গত ৭ অক্টোবর আল-মামুনের নেতৃত্বে ১০/১২ সদস্যের একদল সন্ত্রাসী ধারালো ছেন, ছুরি, লোহার রড, হকস্টিক, লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে নূর মোহাম্মদের জমির সীমানা প্রাচীর ভাংচুর করে বাঁশের খুটি স্থাপন করে দখলে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় ভুক্তভোগীর প্রায় ১ লাখ টাকার ক্ষতি সাধন হয়। এসময় নূর মোহাম্মদ ও তার পরিবারের সদস্যদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা নূর মোহাম্মদের পরিবারের সদস্যদের মাটিতে পূতে রাখবে বলে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!