রূপগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে
সেলাই মেশিন বিতরণ
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গরীব, অসহায় ও সুবিধাবঞ্ছিত নারীদের মাঝে শনিবার (২২ আগষ্ট) দুপুরে নগদ টাকা, সেলাই মেশিন, চিকিৎসা সহায়তা, স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদান, উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি সেলিম ভুঁইয়া, আনোয়ার সাদাত সায়েম, আব্দুল আজিজ মাস্টার, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুন্নবী ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান, সহসভাপতি রফিকুল ইসলাম, সাবেক যুগ্ন সম্পাদক সালাহউদ্দিন দেওয়ান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, ছাত্রদল নেতা ইসমাইল মামুন, মাসুম বিল্লাহ প্রমুখ।

সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, ‘আমাদের নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে আমরা মনে করি সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকা দরকার। তারই অংশ হিসেবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের এই আয়োজন আজকেই শেষ নয়, এটা ধারাবাহিকভাবে চলবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় অসহায় মানুষের পাশে থাকবে।’ প্রায় সাড়ে ৩ কোটি টাকার অনুদান অসহায়দের মাঝে বিতরণ করা হয়। পরে উপজেলার প্রতিটি এলাকায় খেলাধুলার জন্য ফুটবল, ক্রিকেট, জার্সি বিতরণ করা হয়।








