নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ১৫৫ বোতল ফেনসিডিলসহ তিন নারী  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ১৫৫ বোতল ফেনসিডিলসহ তিন নারী  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ১৫৫ বোতল ফেনসিডিলসহ তিন নারী  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ১৫৫ বোতল ফেনসিডিলসহ তিন নারী 

মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৫৫ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে  গতকাল ২৯ জুন রবিবার ভোরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ টঙ্গির ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার কৃতরা হলেন মাহমুদাবাদ এলাকার রকিবুজ জামান রনির স্ত্রী ফাতেমা আক্তার ওরফে কানিজ ফাতেমা (৩০), অনিকের স্ত্রী শ্রাবন্তী আক্তার (২০) এবং কামাল হোসেনের স্ত্রী নীলুফার ইয়াসমিন (৫০)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান  পরিচালনা করে তিন নারীকে ফেনসিডিলসহ আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫৫ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। অভিযুক্তদের স্বামীরা পলাতক রয়েছেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। ওসি তারিকুল ইসলাম আরও জানান, মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!