নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ, ৫ হাজার টাকায় ধামাচাপার চেষ্টা। Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ, ৫ হাজার টাকায় ধামাচাপার চেষ্টা। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ, ৫ হাজার টাকায় ধামাচাপার চেষ্টা। Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ

৫ হাজার টাকায় ধামাচাপার দেওয়ার চেষ্টা 

এলাকাবাসীর বিক্ষোভ

 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট কিনে দেওয়ার কথা বলে ইব্রাহিম (৫৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী সাত বছরের এক শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী বাঘবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এরপর রাতে শিশুটির বাবা-মাকে হুমকি দিয়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে  বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় একপক্ষ। রাত ১১টার দিকে এলাকাবাসী বিষয়টি জেনে ইব্রাহিমের বাড়ির সামনে বিক্ষোভ করে। ইব্রাহিম সুনামগঞ্জের বিঞ্চামপুর এলাকার আব্দুল মিয়ার ছেলে। বর্তমানে তারাব এলাকায় ভাড়ি ভাড়া নিয়ে  থাকে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির পরিবার রূপসী এলাকায় ভাড়া বাসায় থাকে। ইব্রাহিম বাঘবাড়ি সেতু এলাকায় কাঁচামালের ব্যবসা করে। দুপুরে শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে তার দোকানে নিয়ে ধর্ষণ করে। এ সময় প্রতিবেশী এক ব্যক্তির স্ত্রী ইব্রাহিমের দোকানে শুঁটকি কিনতে গিয়ে ধর্ষণের বিষয়টি দেখে স্থানীয়দের খবর দেন।

পরে শিশুটি বাবা-মাকে বিষয়টি জানায়। ঘটনা জানাজানি হলে স্থানীয় প্রভাবশালী তানসেন ও তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের বড় ভাই রুবেল হোসেন ও পলিনসহ কয়েকজন মিলে ধর্ষণের ক্ষতিপূরণ বাবদ পাঁচ হাজার টাকা শিশুর পরিবারকে দেবেন বলে আশ্বাস দেন। রাত ৯টার দিকে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে রুবেলের বাড়ির সামনে বিক্ষোভ করে ঘিরে রাখেন। উত্তেজনা বাড়তে দেখে রুবেল ও তানসেন মিলে ইব্রাহিমকে বাড়ি থেকে পালাতে সহযোগিতা করেন। এরপর ইব্রাহিমের বাড়ি ঘিরে বিক্ষোভ শুরু হয়। রাত ১১টার দিকে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন।

শিশুটির বাবা বলেন, আমার মেয়ের সাত বছর। আমি দিনমজুরের কাজ করি। বিকাল ৫টার দিকে কাজ থেকে বাড়ি এসে শুনি মেয়েকে ইব্রাহিম ধর্ষণ করেছে। আমাদের বাড়িওয়ালা তানসেন ও রুবেলসহ কয়েকজন মিলে আমাকে হুমকি দিয়ে পাঁচ হাজার টাকা নিয়ে দেবে বলে বিষয়টি ধামাচাপা দিতে বলেন। আমি এই সালিশ মানি না। ঘটনার বিচার চাই। ইব্রাহিম হুমকি দিয়ে বলেছে, ধর্ষণের কথা কাউকে বললে মেয়েকে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে  ফেলে দিবে। আমাদের এলাকাছাড়া করবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত বলেন, আমিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছি। ভিকটিমের পরিবারের সঙ্গে কথা বলছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!