নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  ও সহকারী কমিশনারকে বিদায় সংবর্ধনা

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  ও সহকারী কমিশনারকে বিদায় সংবর্ধনা

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  ও সহকারী কমিশনারকে বিদায় সংবর্ধনা
Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  আহসান মাহমুদ রাসেল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর )  উপজেলা সভাকক্ষে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে নবাগত  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামকে বরণ করে নেন অফিসার্স ক্লাবের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার পূর্বাচল রাজস্ব সহকারী কমিশনার (ভূমি) উবায়দুর রহমান সাহেল, উপজেলা প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল-আল-আমিন, মাধ্যমিক  শিক্ষা অফিসার ইসমাইল  হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা রিগ্যান মোল্লা, নির্বাচন অফিসার তাজাল্লী ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুমানুর নাহার,
কৃষি অফিসার আফরোজা সুলতানা, উপজেলা সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম,  উপজেলা উপ সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা আয়েশা খাতুন, মৎস কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, সহকারী মৎস কর্মকর্তা আক্কাস আলীসহ জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগন।
জানা গেছে, গত ২ সেপ্টেম্বর ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে  রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলকে ঢাকা বিভাগীয় কার্যালয়ে পদায়ন করা হয়েছে। তিনি ১১ ডিসেম্বর ২০২৩ সালে  রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকারকে নরসিংদী জেলার শিবপুরে বদলি করা হয়।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম পূর্বে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!