নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

রেলওয়ের রানিং স্টাফ কর্মবিরতি: যাত্রীদের চরম ভোগান্তি । Nafiz Ashraf.Tnntv24

রেলওয়ের রানিং স্টাফ কর্মবিরতি: যাত্রীদের চরম ভোগান্তি । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রেলওয়ের রানিং স্টাফ কর্মবিরতি: যাত্রীদের চরম ভোগান্তি । Nafiz Ashraf.Tnntv24

রেলওয়ের রানিং স্টাফ কর্মবিরতি:

যাত্রীদের চরম ভোগান্তি

 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতি পালন করায় সারা দেশের মতো নারায়ণগঞ্জেও রেল সেবা বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশনে এসে ফিরে যাচ্ছেন অনেক যাত্রী।

সরেজমিনে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে দেখা গেছে, ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা মালপত্র নিয়ে ফিরে যাচ্ছেন। ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের বিকল্প যানবাহনে যাতায়াত করতে হচ্ছে, যা তাদের জন্য ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ হয়ে পড়েছে।

চাষাঢ়া রেল স্টেশনে একই চিত্র দেখা গেছে। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেও ট্রেন না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

রাজধিনী মতিঝিলের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সোলায়মান বলেন, প্রতিদিন ট্রেন ব্যবহার করি। ট্রেন চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়েছি।

ঢাকায় চিকিৎসার জন্য যাবেন বিউটি বেগম। তিনি বলেন, ছোট বাচ্চাকে নিয়ে ট্রেনে ভ্রমণ সহজ হতো। কিন্তু এখন বাসে যাতায়াত করতে হবে, যা আরও কষ্টদায়ক।

মানিক মিয়া নামের এক যাত্রী বলেন, ট্রেনে কম খরচে দ্রুত যাতায়াত করা যায়। ট্রেন বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে।

নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কামরুল ইসলাম বলেন, স্টাফদের কর্মবিরতির কারণে সকাল থেকে ঢাকা থেকে কোনো ট্রেন আসেনি এবং এখান থেকেও কোনো ট্রেন যাত্রা করেনি। যাত্রীদের বিকল্প যান ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে। আমরা প্রস্তুত আছি। কর্মবিরতি প্রত্যাহার করা হলে সেবা পুনরায় শুরু করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!