নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রোহিঙ্গা নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ও নারীসহ গ্রেফতার ১০, রিমান্ড ১০ দিনের। Nafiz Ashraf.Tnntv24

রোহিঙ্গা নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ও নারীসহ গ্রেফতার ১০, রিমান্ড ১০ দিনের। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রোহিঙ্গা নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ও নারীসহ গ্রেফতার ১০, রিমান্ড ১০ দিনের। Nafiz Ashraf.Tnntv24

আরাকান রোহিঙ্গা স্যালভেশনের (এআরএসএ)

নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ও নারীসহ ১০ জন

গ্রেতার করেছে, ১০ দিনের রিমান্ড ৬ জনের

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশনের (এআরএসএ)নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ও নারীসহ ১০ জনকে গ্রেফতার করে র‌্যাব-১১। তাদের ছয় জনকে দুই মামলায় গ্রেফতার দেখিয়ে ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকালে সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুই মামলায় ১০ দিন করে রিমান্ড চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মো. আসমতউল্লাহ (২৪) ও হাসান (৪৩)। তারা সবাই মিয়ানমারের বিভিন্ন এলাকার বাসিন্দা। সেই সঙ্গে আতাউল্লাহ ছাড়া বাকি সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তাদের সঙ্গে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লি আবাসিক এলাকার বাসিন্দা মনিরুজ্জামান (২৪) রয়েছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা বলেন, আসামিরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকা আগে নাশকতামূলক অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করার জন্য গোপন বৈঠক করে আসছিল। র‌্যাব ও পুলিশ গোপন সংবাদ পায় যে আসামিরা নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করার জন্য সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লি আবাসন এলাকার একটি বহুতল ভবনে গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব পুলিশ যৌথ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। রিমান্ডে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লি আবাসিক এলাকার বাড়িতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে র‌্যাব-১১। এ সময় আসামিদের কাছ থেকে ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!