নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

র‍্যাব ১১ অভিযান: গাজীপুর কারাগার থেকে পালনো ফাসিঁর দন্ডপ্রাপ্ত তিন আসামী গ্রেফতার

র‍্যাব ১১ অভিযান: গাজীপুর কারাগার থেকে পালনো ফাসিঁর দন্ডপ্রাপ্ত তিন আসামী গ্রেফতার

Facebook
WhatsApp
LinkedIn
RAB-11

 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের হাইসিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া ফাসিঁর দন্ডপ্রাপ্ত তিন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১।
বুধবার (৪ সেপ্টেম্বর ) রাতে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা
হয়। গ্রেফতারকৃতরা হলো সোসাদ্দেক ওরফে সাদেক আলী (৩২) জাকারিয়া (৩২)
জুলহাস দেওয়ান(৪৫) । বৃহস্প্রতিবার দুপুরে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের আদমজীতে
অবস্থিত র‌্যাব ১১ প্রধান কার্যালয়ে এক বিফ্রিংয়ে র‌্যাব ১১ সিও লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা এসব তথ্য জানান।
র‌্যাব জানায়, গত ৬ আগষ্ট বিকেলে গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি
কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ করে। বিদ্রোহের সময় বন্দিরা কারাগার
ভেঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কারারক্ষিরা তাদরে নিভৃত করার চেষ্টা করলে বন্দিরা
কারারক্ষিদের উপর চড়াও হয়। এক পর্যায়ে বন্দিরা দাঙ্গাহাঙ্গামা চলার সময় দক্ষিণ
অংশের পেরিমিটার ওয়াল ভেঙ্গে গর্ত করতে থাকলে তা প্রতিহত করা হয়।
এ সময় অন্যদিক দিয়ে কারা অভ্যন্তরের বৈদ্যুতিক খুটির উপর ফেলে মই বানিয়ে পশ্চিম দিকের দেয়াল
টপকে ২০৩ জন বন্দি পালিয়ে যায় এবং বুলেট ইনজুরিতে ৬ জন বন্দি
নিহত হন।
র্দীঘ প্রায় এক মাস পালিয়ে থাকার পর র‌্যাব নারায়ণগঞ্জের
আড়াইহাজার থেকে দুজনকে এবং মুন্সিগঞ্জ থেকে একজনকে গ্রেফতার করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!