নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

শাহরুখ খানের দলে নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় বাংলাদেশের মোস্তাফিজ। Nafiz Ashraf.Tnntv24

শাহরুখ খানের দলে নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় বাংলাদেশের মোস্তাফিজ। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
শাহরুখ খানের দলে নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় বাংলাদেশের মোস্তাফিজ। Nafiz Ashraf.Tnntv24

শাহরুখ খানের দলে নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ

রুপিতে কলকাতায় বাংলাদেশের মোস্তাফিজ

Tnntv24.অনলাইন স্পোর্স ডেক্স:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উনিশতম আসরের আগে আবুধাবিতে বসেছে মিনি নিলাম। মঙ্গলবার এই নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। তাকে টেনেছে বলিউড তারকা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে এত দাম দিয়ে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

বিদেশি ক্রিকেটার হিসেবে ভিত্তি মূল্য ২ কোটি রুপি হলেও তিন ফ্র্যাঞ্চাইজির কাড়াকাড়িতে তার দাম ছাড়িয়েছে ৯ কোটি রুপির ঘর। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১২ কোটি ২৬ লাখ ৬৪ হাজার ৭৫৫ টাকা। মূল পর্বের দল না পেলেও ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহে এক্সিলারেটেড নিলামে দল পেয়েছেন তিনি।

২ কোটি রুপিতে প্রথমে তার জন্য মিনি নিলামে বিড শুরু করে দিল্লি ক্যাপিটালস। গত মৌসুমে জ্যাক-ফ্রেসার ম্যাকগার্কের বদলি হিসেবে এই বাঁহাতি পেসারকে ৬ কোটি রুপিতে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। দিল্লির ওপেনিং বিডের পর তাকে পেতে মরিয়া হয় চেন্নাই সুপার কিংস, যাদের হয়ে এক মৌসুম আগেও খেলেছেন মোস্তাফিজ।
দুই দলের কাড়াকাড়িতে দাম ছাড়ায় ৫ কোটির কোটা। মোস্তাফিজের মূল্য ৫ কোটি ৪০ লাখ রুপি পর্যন্ত যাওয়ার পর দিল্লি সরে যাওয়াতে এক প্রকার নিশ্চিত ছিল আবারও চেন্নাইতে ফিরছেন তিনি, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের আগ্রহে আবার জমে উঠে লড়াই।
চেন্নাইও নাছোড়বান্দা হয়ে লেগে থাকে মোস্তাফিজকে পেতে। কলকাতাও ছেড়ে কথা বলেনি তাদের নিলামের টেবিলে। এভাবে মূল্য বেড়ে ৭ কোটি থেকে ছুঁয়ে ফেলে ৯ কোটির ঘর। কোচ স্টিফেন ফ্লেমিংয় আর চেন্নাইয়ের সিইও কাসি বিশ্বনাথন শেষ পর্যন্ত লেগে ছিলেন তার জন্য। এরপর অবশ্য চেন্নাই আর চেষ্টা করেনি তার জন্য। ৯ কোটি ২০ লাখ রুপিতে শেষ হাসি হাসে শাহরুখ খানের কলকাতা।।
সব মিলিয়ে আইপিএলে ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মোস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। মোস্তাফিজের সাথে এবারের মিনি নিলামে নাম আছে বাংলাদেশের আরো ছয় ক্রিকেটারের। রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!