নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

শিগগিরই শীতলক্ষ্যায় কদমরসূল সেতুর কাজ শুরু হতে যাচ্ছে। Nafiz Ashraf.Tnntv24

শিগগিরই শীতলক্ষ্যায় কদমরসূল সেতুর কাজ শুরু হতে যাচ্ছে। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
শিগগিরই শীতলক্ষ্যায় কদমরসূল সেতুর কাজ শুরু হতে যাচ্ছে। Nafiz Ashraf.Tnntv24

শিগগিরই শীতলক্ষ্যায় কদমরসূল

সেতুর কাজ শুরু হতে যাচ্ছে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

শিগগিরই নারায়ণগঞ্জ শহর-বন্দর শীতলক্ষ্যা নদীর উপর কদমরসূল সেতুর নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। পূর্বের পরিকল্পনা ও নকশা অনুযায়ী শীতলক্ষ্যার পূর্বপাড় একরামপুর ও পশ্চিমপাড় কালীর বাজারের চারারগোপ জুড়ে এই কদমরসূল সেতু নির্মাণ হবে।

চারারগোপ-একরামপুর অংশে কদমরসূল সেতুর নকশা

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর দপ্তরে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে প্রকল্প নিয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় আনুষ্ঠানিকভাবে কদমরসুল সেতুর নির্মাণকাজ শুরু করতে আর কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং এই প্রকল্পের পরিচালক নির্বাহী প্রকৌশলী হরিকিংকর মোহন্ত।

এ বিষয়ে এলজিইডি’র নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুজ্জামান বলেন, নানা জটিলতার কারণে দীর্ঘদিন এ সেতুর কাজ শুরু করা যায়নি। সকল জটিলতার অবসানের পর গতবছর দরপত্র আহ্বান করা হয়। দরপত্র যাচাই-বাছাই শেষে ঠিকাদারি প্রতিষ্ঠানও নির্ধারণ করা হয়। আজ ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমরা ইতিমধ্যে সেতুর বিভিন্ন জায়গা রি-ভিজিট করছি। আশা করছি ঈদের পর খুব তাড়াতারি কাজ শুরু করতে পারবো।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!