নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ১৫০ জনের বিরুদ্ধে আরাফাত হত্যা মামলা। Nafiz Ashraf. Tnntv24

শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ১৫০ জনের বিরুদ্ধে আরাফাত হত্যা মামলা। Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় শেখ হাসিনা, বাবু, শামীম ওসমানসহ ১৯৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে কিশোর মো. আরাফাত হোসেন আকাশ (১৬) মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মামলার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) নিহত আরাফাতের পিতা মো. আকরাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার হোসেন খোকন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা এবং ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলাম।

মামলায় উল্লেখ করা হয়, গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে ওই মামলার ১ ও ৩ নং আসামির নির্দেশে ৪ এবং ৮ নম্বর আসামিসহ অজ্ঞাতরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করলে আকাশ গুলিবিদ্ধ হোন। পরে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে গেলে ওই কিশোরের মৃত্যু হয়। ###

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!