নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

শ্রমবাজার বন্ধের জন্য কতিপয় শ্রমিকরাই দায়ী-উপদেষ্টা আসিফ নজরুল:Nafiz Ashraf.Tnntv24

শ্রমবাজার বন্ধের জন্য কতিপয় শ্রমিকরাই দায়ী-উপদেষ্টা আসিফ নজরুল:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
শ্রমবাজার বন্ধের জন্য কতিপয় শ্রমিকরাই দায়ী-উপদেষ্টা আসিফ নজরুল:Nafiz Ashraf.Tnntv24

শ্রমবাজার বন্ধের জন্য কতিপয়

শ্রমিকরাই দায়ী-উপদেষ্টা আসিফ নজরুল

Tnntv24.অনলাইন ডেক্স:

শ্রমবাজার বন্ধের জন্য কতিপয় শ্রমিকরাই দায়ী। এমন মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ নজরুল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, বিদেশে গেলে অনেকেই বলে অথবা পত্রিকায় দেখি বিদেশের শ্রমবাজার বন্ধ হয়ে যাচ্ছে। সব দোষ করা হয়— সরকারের, রিক্রুটিং এজেন্সির, এই দোষ ওই দোষ! কিন্তু ওইখানে যারা আছেন তাদের কারও কারও কর্মকাণ্ড সম্পর্কে আপনারা জানেন? বাহরাইনে লোক পাঠানো বন্ধ হয়েছে কারণ মালিকের গলা কেটে হত্যা করা হয়েছে।

বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘জাপানের শ্রম বাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, বিভিন্ন দেশে আমাদের যে বদনাম, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আমি মিটিং করেছি। আমি শুনেছি ওখানে প্রতিনিয়ত ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে। সৌদি আরবে একটা জায়গা আছে যেই জায়গায় বাঙালিদের থেকে টাকা ছিনতাই, লুট করার জন্য বাসায় ঢুকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলা, এমন ঘটনাও আছে। এগুলা কী মিথ্যা কথা? ওই জায়গার পুলিশকে খবর দেওয়া হয় না কেন জানতে চাইলে বলে, সে জায়গায় দোষী-নির্দোষ যারাই আছে সবাইকে বের করে দেবে। এজন্য কাটা হাত নিয়ে আমরা অপেক্ষা করি।

তিনি বলেন, এখন এই কাজগুলো কয়জন করে। এই বাজে কাজগুলো করে ১০ জন, ভুগে ১০ হাজার লোক, ১০ লাখ লোক। সৌদি আরবে যদি ১০ হাজার লোক অত্যন্ত সুন্দরভাবে নিয়ম মেনে কাজ করে, আর যদি ১০টা লোক রাস্তাঘাটে মারামারি করে, একটা মার্ডার করে তাহলে ১০ হাজার লোকের ভালো কাজ কেউ দেখবে না। আমাদের প্রবাসী ভাইদের সচেতন হতে হবে। কারণ এসব ঘটনা এক লাখ, ১০ লাখ লোকের জীবন বিপন্ন করে দিচ্ছে, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে মাত্র ১০-২০টা লোক।

বিমানের টিকিট প্রসঙ্গে তিনি বলেন, আমি ওমরা করতে গিয়েছিলাম। সেখানে হঠাৎ একজন ভিডিও করতে করতে বললেন, বিমানের টিকিটের এত দাম, আবার উনি (উপদেষ্টা) এসেছেন ওমরা করতে।

তিনি বলেন, বিমানের টিকিট আমার মন্ত্রণালয়ের এখতিয়ারে পড়ে না। তবু দেশে ফিরে আমি বিষয়টা প্রধান উপদেষ্টাকে জানাই। পরদিনই প্রধান উপদেষ্টা মিটিং ডেকে বিমানের টিকিটের দাম কমানোর ব্যবস্থা করেন।

উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নির্দেশনা দেন, সর্বোচ্চ তিন দিন বুক রাখা যাবে টিকিট। এরমধ্যে না কিনলে বুকিং বাতিল হয়ে যাবে। বুকিং দিতে পাসপোর্টের কপি লাগবে। এমন নির্দেশনার পর দাম কমে যায়। পরে আবারও অসাধু চক্র দাম বাড়িয়ে দিয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!