জুন-জুলাই মাসের গ্যাস বিদ্যুৎতের বিল
কিস্তিতে প্রদান, গ্যাস বিদ্যুৎ
সংযোগ বিচ্ছিন্ন না করা, ঋনের কিস্তি
দিতে না পারলে ক্লাসিফাড না করাসহ
সরকারের কাছে ৯ দফা দাবি করেছেন বিকেএমইএর
সভপতি মোহাম্মদ হাতেম
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
গ্যাসের চলমান সংকট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে জুন-জুলাই মাসের গ্যাস বিদ্যুৎতের বিল কিস্তিতে প্রদান, গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা, ঋনের কিস্তি
দিতে না পারলে ক্লাসিফাড না করাসহ সরকারের কাছে ৯ দফা দাবি করেছেন বিকেএমইএর সভপতি মোহাম্মদ হাতেম । তিনি বলেন ,গ্যাস সংকটের কারণে গার্মেন্টস সেক্টরে দেড় থেকে দুই বিলিয়ন ডলার রফতানি কম হয়েছে।
বাংলাদে নীট ওয়্যার এক্সপোটার অ্যান্ড ম্যানুফ্যাকচারস এসোসিয়েশন (বিকেএমইএর ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গত এক মাস ধরে গ্যাসের সংকটের কারণে প্রায় তিনশ গার্মেন্টেসে উৎপাদন
বন্ধ রয়েছে। একমাস ধরে গ্যাসর প্রেসার শূন্যের নেমে এসেছে। বায়াররা শঙ্কিত হয়ে অনেক অর্ডার অন্যদেশে সরিয়ে নিয়েছে। চলমান অনেক অর্ডার বাতিল করছে। এমন পরিস্থিতিতে শিল্পমালিকদের পিঠ দেয়ালে
ঠেকে গেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জুন-জুলাই মাসের গ্যাস বিদ্যুৎতের বিল বারো মাসের কিস্তিতে দেয়ার সুযোগ প্রদান, কেউ বিল দিতে না পারলে কারখানার গ্যাস বিদ্যুৎ সংযোগ
বিচ্ছিন্ন না করা, গ্যাস বিদ্যুৎতের সংকটের কারনে মালিক ঋনের কিস্তি দিতে না পারলে তাকে ক্লাসিফাড না করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ জানিয়ে সরকারের কাছে ৯ দফা দাবি তুলে ধরেন ।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া বিকেএমইএর প্রধান কার্যালয়ে চলমান গ্যাস সংকট ও শিল্পে প্রভাব র্শীষক মতবিনিময় সভায় শেষে এক সংবাদ সম্মেলনে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ
হাতেম এসব দাবি তুলে ধরেন। বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিকেএমইএর সদস্যভুক্ত শিল্প-কলকারখানার মালিকরা কি ধরনের সমস্যায় ভুগছেন তা
তুলে ধরেন। এসময় অনেক মালিক গ্যাস সংকট নিয়ে ব্যবসায় ধস নেমে এসেছে বলে ক্ষোভ প্রকাশ করেন।
বিকেএমএই সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গ্যাংস বিদ্যুতের কি অবস্থা শিল্পমালিকও সাধারণ মানুষ অন্ধকারে আছে। এজন্য প্রতিসপ্তাহে সরকার ব্রিফিংয়ের মাধ্যমে আপডেট দেয়া, সকল গণপরিবহন
ছাড়া প্রাইভেটকারসহ অন্য যানবাজনে সিএসজি গ্যাস প্রদান বন্ধ করা, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
তিনি বলেন, বিদ্যুৎ মন্ত্রী বলেছিলেন, ১০ আগষ্টের পর থেকে গ্যাস সংকটের সমাধান হবে। আমরা দুদিন গ্যাসের প্রেসার কিছুটা পেয়েছিলাম। কিন্তু তারপর গ্যাসের প্রেসারের একেবারেই নেই। এ অবস্থায়
দ্রুত গ্যাস বিদ্যুতের সমস্যা সমাধানের দাবি জানিয়ে বলেন, গ্যাস সংকটের কারণে গার্মেন্টস শিল্পের সাথে জড়িত মালিকরা ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে । একদিকে উৎপাদন ব্যহত হওয়ার কারনে শ্রমিকের বেতর
দিতে পারছেননা। অন্যদিকে বিদেশী বায়রা গ্যাস বিদ্যুতের সংকটের বিষয়টি জানতে পেরে অর্ডার বাংলাদেশে না দিয়ে অন্যদেশে সরিয়ে নিচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন বিজেএমইএর সাবেক সহসভাপতি কাজী মনিরুজ্জামান মনির, বিকেএমএইর নিবার্হী সভাপতি ফজলে এহসান শামীম , সহ-সভাপতি মোর্শেদ সারোয়ারসোহেলসহ বিকেএমইএর পরিচালক অমল পোদ্দারসহ অন্যরা।








