সংবাদ সম্মেলন:সরকারের নির্বাচনি ইশতেহারের
আংশিক বিষয় অবহিত করার লক্ষ্যে তথ্য অধিদপ্তর
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
সরকারের নির্বাচনি ইশতেহার পূরনের লক্ষ্যে নারায়ণগঞ্জে পাইলটিং কর্মসূচির মাধ্যমে আগামী অর্থ বছরের শুরুতে ফ্যমিলি কার্ড দেয়া হবে। এ কর্মসূচির মূল দর্শন হচ্ছে “ব্যক্তি নয়,পরিবারই উন্নয়নের মূল একক”। পাইলটিং কর্মসূচিতে প্রথম পর্যায়ে ১৪টি ইউনিটে ১০ হাজার পরিবারকে এবং জুন ২৬ এর মধ্যে বিভিন্ন ইউনিটের ৪০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত করা হবে।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়,বর্তমানে দেশের প্রচলিত ৯৫টির বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে বিদ্যমান সমন্বয়হীনতা,একই ব্যক্তির একাধিক সুবিধা গ্রহণ এবং উল্লেখযোগ্য শতাংশ প্রকৃত দরিদ্রদের বাদ পড়ার মতো ত্রুটিগুলো দূর করে একটি “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ কর্মসূচির দীর্ঘমেয়াদী রূপকল্প হলো ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ডকে প্রতিটি নাগরিকের জন্য একটি “সর্বজনীন স্পেশাল কার্ড”এ রূপান্তর করা।এ কার্ডে প্রতিটি নারী প্রধান পরিবার মাসে দুই হাজার ৫০০ টাকা পাবেন।
সংবাদ সম্মেলনে ফ্যামিলি কার্ড ছাড়াও খাল খনন ও বনায়ন কর্মসূচির কথা তুলে ধরেন নারায়ণগঞ্জের তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান।








