নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

সংস্কাকারের পক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধ দল নিয়ে আমরা জোট গঠন করতে পারি -হাসনাত আব্দুল্লাহ। Nafiz Ashraf.Tnntv24

সংস্কাকারের পক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধ দল নিয়ে আমরা জোট গঠন করতে পারি -হাসনাত আব্দুল্লাহ। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সংস্কাকারের পক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধ দল নিয়ে আমরা জোট গঠন করতে পারি -হাসনাত আব্দুল্লাহ। Nafiz Ashraf.Tnntv24

সংস্কাকারের পক্ষে বাংলাদেশের পক্ষে ভারতীয়

আধিপত্যবাদের বিরুদ্ধ দল নিয়ে আমরা

জোট গঠন করতে পারি -হাসনাত আব্দুল্লাহ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি ২৪ গণঅভুত্থ্ন পরবর্তীতে গঠিত হয়েছে। এনসিপি স্বতন্ত্র সংস্কারের পক্ষে যারা জোটবদ্ধ হতে চায় প্রয়োজনে আমরা তাদেরকে নিবো। নিয়ে সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে, ভারতীয় আধিপত্ববাদের বিরুদ্ধে, সম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যারা আছে তাদের নিয়ে আমরা জোট গঠন করতে পারি। যারা সংস্কারেরর বিপক্ষে অবস্থান নিয়েছে, সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্থ করেছে ২৪ যে কারনে মানুষ রাস্তায় নেমে এসেছিলো , জনআকাঙঙ্খার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের সাথে এনসিপির কোন নির্বাচনী এলায়েন্স আসলে সম্ভব নয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া সমবায় ব্যাংক ভবনে নারায়ণগঞ্জ জেলা এনসিপি’র কার্যালয় উদ্বোধন করে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

তিনি নির্বাচনে এলায়েন্স, গনভোট, দেশের সামগ্রীক স্বার্থে আমরা এনসিপি সব সময় ছাড় দিয়ে এসেছি। আমরা সংস্কারের পক্ষে , জাতীয় ঐক্যমতের পক্ষে সব সময় ছাড় দিয়ে এসেছি। সংস্কার, ঐক্যমতের প্রশ্নে যে দলগুলো আসতে চায় তাদের নিয়ে পরবর্তী নির্বাচন কার্যক্রম পরিচালনা করবো। নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে এসসিপির প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

আওয়ামীলীগের ১৩ নভেম্বরের লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামীলীগ বাংলাদেশে এখন অপ্রাসঙ্গীক । সামনের বিষয় নিয়ে চিন্তা করতে হবে। আমরা দেখেছি টকশোতে যারা আওয়ামীলীগের লেসপেনসার ছিলো । যারা আওয়ামীলীগের সুবিধাভোগি ছিলো, পেইড কিছু বুদ্ধিজীবি আছে যাদেরকে ভাড়ায় খাটানো যায় । তারা আওয়ামীলীগের পক্ষে বৈধতা উৎপাদন করেছে। কিন্তু বিগত কয়েকমাসের কার্যক্রমে তাদের বুঝে যাওয়া উচিত ছিলো আওয়ামীলীগ কখনোই গণমানুষের দল ছিলোনা। আগুন সন্ত্রাস, জ্বালাও পোড়াও এগুলো কারা করেছিলো অতিতে এবং বর্তমানে কারা করছে এটা মানুষ জানে। আওয়ামীলীগের যে পতন সেটি কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে হয়নি। এটি কিন্তু ব্যালটের মাধ্যমে হয়নি। যে নিয়তান্ত্রিক ভাবে রাজনীতির মাঠে ফিরিয়ে নিয়ে আসা হবে। আওয়ামীলীগের পতন হয়েছে একটি গনঅভুত্থানের মধ্যে দিয়ে । এটি ছিলো সার্বজনীন মেন্ডেন্ট। গনঅভুত্থানের মধ্যে দিয়ে যে রাজনৈতিক দলের পতন হয় সেই দলের রাজনীতি করার সুযোগ নেই।

তিনি বলেন, নারায়ণগঞ্জের গডফাদার রাজনীতি এই জেলার ইতিহাসকে কুলষিত করেছে। আইন শৃংখলা বাহিনীসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সু সংহত করতে না পারলে আগামী নির্বাচন কোন অবস্থাতেই সুষ্ঠ নির্বাচন করা সম্ভব নয়।
নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ একটি জাগায় জেলা কার্যালয় করায় জেলার নেতাদের ধণ্যবাদ জানাচ্ছি। এনসিপি জেলা , উপজেলা ইউনিয়ন ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কাযক্রম বিস্তার লাভ করছে। সে কারনে জেলা উপজেলায় অফিস করছি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!