নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

সন্তানরা বাবাকে পিটিয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠালেন জমি সংক্রান্ত বিষয়ে।Nafiz Ashraf.Tnntv24

সন্তানরা বাবাকে পিটিয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠালেন জমি সংক্রান্ত বিষয়ে।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সন্তানরা বাবাকে পিটিয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠালেন জমি সংক্রান্ত বিষয়ে।Nafiz Ashraf.Tnntv24

সন্তানরা বাবাকে পিটিয়ে গুরুতর অবস্থায়

হাসপাতালে পাঠালেন জমি সংক্রান্ত বিষয়ে

Tnntv24.সোনারগাঁও সংবাদদাতা:

জমি সংক্রান্ত বিষয়ে বাবাকে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে ছেলে-মেয়ের বিরুদ্ধে। রোববার (২৭ এপ্রিল) দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আষাঢ়িয়াচর গ্রামের আব্দুর রহিম (৭০) বাড়ির সামনে রাস্তায় থাকা অবস্থায় তার ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার প্রকাশ্যে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। এতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত হন।

আহত আব্দুর রহিমের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তারা বাধা দিয়েও সন্তানদের হাত থেকে মুক্ত করতে ব্যর্থ হন। পরে এলাকাবাসী ক্ষিপ্ত হলে অভিযুক্তরা সরে যায়। গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিমকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে সন্তানদের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে আহত করার ঘটনা শুনেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!