নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

সরকার গণতান্ত্রিক শাসনের শান্তিপূর্ণ রূপান্তর করার চেষ্টা করছে -শিক্ষা উপদেষ্টা । Nafiz Ashraf. Tnntv24

সরকার গণতান্ত্রিক শাসনের শান্তিপূর্ণ রূপান্তর করার চেষ্টা করছে -শিক্ষা উপদেষ্টা । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সরকার গণতান্ত্রিক শাসনের শান্তিপূর্ণ রূপান্তর করার চেষ্টা করছে -শিক্ষা উপদেষ্টা । Nafiz Ashraf. Tnntv24

সরকার গণতান্ত্রিক শাসনের শান্তিপূর্ণ রূপান্তর করার চেষ্টা করছে -শিক্ষা উপদেষ্টা

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ ঃ
শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সরকার দেশকে একটি গণতান্ত্রিক শাসনের শান্তিপ‚র্ণ রূপান্তর করার চেষ্টা করছে। ছাত্রজনতার এই অভ্যুত্থান সফল হবে-যদি আমরা গণতান্ত্রিক দেশে রুপান্তরিত করতে পারি। আমাদের শিক্ষা ও শাসন ব্যবস্থায় মেধাতন্ত্রকে বহু বছর ধরে সবচেয়ে অবমূল্যায়ন করা হয়েছে। আমাদের সাধারণ নৈতিকতার মানকেও অধঃপতিত করেছে।
৭ডিসেম্বর শনিবার রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে জাঁকজমক আয়োজনে নর্থ সাউথ ইউনিভার্সিটির ২৫তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য  রাখেন বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফয়েজ, নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাঃস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহম্মেদ, উপচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, সমাবর্তন মার্শাল, গণিত ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ মামুন মোল্লা, জনসংযোগের পরিচালক সৈয়দ মানসুর হাশিম, জনসংযোগ সহকারী কর্মকর্তা রোকসানা আফরোজ প্রমুখ।
শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে আপনারা দেশের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আপনাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং দৃঢতায় দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। আগামী প্রজন্মকে সম্মান এবং সাম্যের আলোকবর্তিকা হিসাবে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আপনাদের। 
সকলের অভিন্ন দায়িত্বের কথা স্মরণ করিয়ে তিনি আরো বলেন, একটি টেকসই ও অন্তর্ভুক্তিম‚লক আমাদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। এই ডিগ্রি নিয়ে আপনারা কেবল স্নাতক নন, পরিবর্তনের এজেন্ট, শ্রেষ্ঠত্বের দূত এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ’র) মিশনের মশাল বহনকারী হয়ে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি।
নর্থ সাউথ ইউনিভার্সিটির সমাবর্তনে ৮ হাজার ১৯ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়। পরে দু’জন চ্যান্সেলর এবং আটজন ভাইস চ্যান্সেলরসহ ২০জন কৃতি শিক্ষার্থীর মাঝে স্বর্ণপদক প্রদান করা হয়। সমাবর্তনের দ্বিতীয় অধিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!