নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী আরো দুই হত্যা মামলায় তিনদিন করে ছয় দিনের রিমান্ডে

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী আরো দুই হত্যা মামলায় তিনদিন করে ছয় দিনের রিমান্ডে

Facebook
WhatsApp
LinkedIn
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী আরো দুই হত্যা মামলায় তিনদিন করে ছয় দিনের রিমান্ডে
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
বণিক বার্তা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের আড়াইহাজারে শফিকুল ইসলাম শফিক ও বাবুল মিয়াকে গুলি ও কুপিয়ে হত্যার মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর  গাজী বীর প্রতীককে দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য  তিনদিন করে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বিকেলে নারায়ণগঞ্জে  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী এর আদালতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য  ৭দিন করে রিমান্ডের আবেদন জানায়। আদালত দুই পক্ষের আইনজীবিদের  শুনানি শেষে আদালতেরে বিচারক দুই মামলায় তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে  জেলা পুলিশ নারায়ণগঞ্জ  ১ (রুপগঞ্জ) আসনের  সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর  গাজী বীর প্রতীক আড়াইহাজার থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় শোন এ্যারেস্ট দেখিয়ে আদালতে তোলা হয়। এ সময় আসামী পক্ষের আইনজীবি তার আসামীকে নির্দোষ দাবি করে বলেন, এই মামলায় জামিনের প্রার্থনা করেন। অপর দিকে বাদি পক্ষের আইনজীবি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আদালকে বলেন,  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আসামী গোলাম দস্তগীর গাজীর লোকজন বৈষম্যবিরোধী ছাত্রজনরতার উপর গুলি বর্ষন করে  শফিকুল ইসলাম সফিক ও বাবুলকে হত্যা করে। তাই হত্যার সাথে করা কারা জড়িত তা খুজে বের করতে আসামীকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আদালত  উভয় পক্ষের আইনজীবিদের শুনানী শুনে  জিজ্ঞাসাবাদের জন্য দুটি মামলায় তিনদিন করে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত, ২১ আগস্ট নিহত শফিকুলের স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক  পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল  কাদের ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সহ ৪৫ জনের নাম উল্লেখ করে  অজ্ঞাত ১০৫ জনকে আসামি করে একটি মামলা করেন। ২২ আগস্ট দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমীন বাদী হয়ে  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক , পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সহ ১৩১জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত ১০৫ জনকে আসামি করে আরও একটি  আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!