নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তাঁর স্ত্রী’র বিরুদ্ধে দুদকের মামলা ।Nafiz Ashraf.Tnntv24

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তাঁর স্ত্রী’র বিরুদ্ধে দুদকের মামলা ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তাঁর স্ত্রী’র বিরুদ্ধে দুদকের মামলা ।Nafiz Ashraf.Tnntv24

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তাঁর স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা ৬ ব্যাংকে ২৫৭ কোটি ৭৫ লাখ টাকা সন্দেহজনক লেনদেন

 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে  জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগে  মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৫ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ২৩ কোটি ৫১ লাখ ৩৩ হাজার ৫৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং ৬টি ব্যাংক হিসাবে ২৫৭ কোটি ৭৫ লাখ ৪৮৯ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এ ছাড়াও, তার নামে ৪৪৮ কোটি ৪২ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে তার গ্রহণযোগ্য আয় ৪২৪ কোটি ৯০ লাখ টাকা।

অন্যদিকে, হাসিনা গাজীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি ৯ কোটি ৬৯ লাখ ২৪ হাজার ৫৫৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং ৫টি ব্যাংক হিসাব থেকে ৩১ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ৫১৩ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে থাকা বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজীকে গত ২৫ আগস্ট রাজধানীর শান্তিনগর এলাকার একটি আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে রূপগঞ্জ থানায় করা স্কুলছাত্র রোমান মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!