নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

সাবেক মেয়র আইভী সিদ্ধিরগঞ্জ থানার দুই মামলায় জামিন পেরেন।Tnntv24

সাবেক মেয়র আইভী সিদ্ধিরগঞ্জ থানার দুই মামলায় জামিন পেরেন।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে ইন্টিরিয়র মিস্ত্রী সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর: Tnntv24

সাবেক মেয়র আইভী সিদ্ধিরগঞ্জ থানার

দুই মামলায় জামিন পেরেন

Tnntv24.অনলাইন ডেক্স:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুই মামলার একটিতে ২ মার্চ এবং অন্যটিতে ১২ এপ্রিল আইভীকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন ঘিরে হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই পাঁচ মামলায় গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান তিনি। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালত ওই জামিন স্থগিত করে।

পরে আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সেসব মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। সেই জামিনও রাষ্ট্রপক্ষ আপিলে গেলে ৫ মার্চ চেম্বার আদালত তা স্থগিত করে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

এদিকে মোট ১০ মামলায় জামিন পাওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইভী। গত ২৬ এপ্রিল রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন এবং নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দেন।

আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদনের ওপর শুনানি শেষে আগামী ৩ মে আদেশ দেওয়ার দিন নির্ধারণ রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!