নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
Next
Prev

সাম্প্রাদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে- কাজী মনিরুজ্জামান : Nafiz Ashraf. Tnntv24

সাম্প্রাদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে- কাজী মনিরুজ্জামান : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সাম্প্রাদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে- কাজী মনিরুজ্জামান : Nafiz Ashraf. Tnntv24
Tnntv24.রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সম্মিলিত পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সকলকে বজায় রাখতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার। সকলেই দুর্গোৎসবে আনন্দ-উল্লাসে মেতে উঠতে হবে। এ সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা নিতে হবে। সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য, সংহতি ও পারষ্পরিক সহযোগীতা থাকতে হবে। মানব সমাজে শান্তি প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব অপরিসীম।
 শুক্রবার ( ১১ অক্টোবর ) দুর্গোৎসবের অষ্টমী তিথীতে দেবীর আমন্ত্রণে আয়োজিত রূপগঞ্জের গোলাকান্দাইল, রূপগঞ্জ ও দাউদপুর ইউনিয়নের মন্ডপে মন্ডপে তিনি প্রতিমা পরিদর্শন করেন। পরে মুড়াপাড়া শ্রী শ্রী গোপাল গিরিধারী মন্দিরে প্রতিমা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি পবিত্র রঞ্জন ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তারাবো পৌর বিএনপি’র সভাপতি নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু ভুঁইয়া মাছুম, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন, সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আকিব হাসান, রূপগঞ্জ উপজেলা জিয়ামঞ্চের সভাপতি জজ মিয়া, বিএনপি নেতা আব্দুল মান্নান পারভেজ, রমজান আলী, শুক্কুর আলী, আলী হোসেন প্রমুখ।
পরে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!