নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

সিইসি বলেছেন ডিসেম্বরের টাইম লাইন ঠিক রাখার কাজ চলছে । Nafiz Ashraf.Tnntv24

সিইসি বলেছেন ডিসেম্বরের টাইম লাইন ঠিক রাখার কাজ চলছে । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সিইসি বলেছেন ডিসেম্বরের টাইম লাইন ঠিক রাখার কাজ চলছে । Nafiz Ashraf.Tnntv24

সিইসি বলেছেন ডিসেম্বরের

টাইম লাইন ঠিক রাখার কাজ চলছে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি এগিয়ে নেওয়ার কাজ চলছে । তিনি জানান, টাইম লাইন যাতে মিস না হয় সেভাবে প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন কমিশন।

সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন সিইসি। তার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।

ছবি:ইন্টারনেট থেকে সংগ্রহ

এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘ডিসেম্বরকে মাথায় রেখে আমরা এগোচ্ছি। আমাদের টাইম লাইন ডিসেম্বর এটা মাথায় রেখে কাজ করছি। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে সিডিউল ঘোষণা করতে হবে। টাইম লাইন যাতে মিস না করি সেভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি।’

ব্রিটিশ হাই কমিশনার কোন সম্পর্কে জানতে চেয়েছেন, সে কথা তুলে ধরে সিইসি বলেন, ‘উনারা কমিশনকে সহায়তা করতে চান। অবজারভার বিষয়ে জানতে চেয়েছেন। আসলে উনারা জানতে এসেছিলেন আমাদের প্রস্তুতি কী রকম আগামী সংসদ নির্বাচন নিয়ে। আমরা কোন পর্যায়ে আছি, কী ধরনের প্রস্তুতি চলছে ‘

সিইসি বলেন, ‘আমরা যা যা করছি সব জানিয়েছি। ভোটার রেজিস্ট্রেশন, দল নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তির বিষয়টি জানিয়েছি। প্রকিউরমেন্টে যাব। যে কাজগুলো সময়সাপেক্ষ, সেগুলো ছয়-সাত মাস লাগে, সেসব আমরা শুরু করছি।’

যুক্তরাজ্য চায় ‘অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক’ নির্বাচন। ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক বলেন, তার দেশ বাংলাদেশে ‘ফ্রি, ফেয়ার ও ইনক্লুসিভ’ নির্বাচন দেখতে চায়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!