নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান।Tnntv24
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
Next
Prev

সিদ্ধিরগঞ্জে ২০০ শয্যা হাসপাতাল নির্মাণ প্রস্তাব সংসদে উত্থাপন করলেন এমপি মান্নান। Tnntv24

সিদ্ধিরগঞ্জে ২০০ শয্যা হাসপাতাল নির্মাণ প্রস্তাব সংসদে উত্থাপন করলেন এমপি মান্নান। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
গিয়াসউদ্দিন চাইলেন মান্নানের মনোনয়ন বাতিল:Nafiz Ashraf.Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদ অধিবেশনে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান তার নির্বাচনী এলাকার স্বাস্থ্যসেবার উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব উত্থাপন করেছেন। তিনি বলেছেন,তার নির্বাচনি এলাকা সিদ্ধিরগঞ্জে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করতে জরুরি ভিত্তিতে ২০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণ করা দরকার। জাতীয় সংসদে বৃহস্পতিবার ( ২ এপ্রিল ) সংসদ অধিবেশনে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন।

সংসদে বক্তব্যকালে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “আমার নির্বাচনী এলাকা ২০৬, নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জ থানায় ২০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে কিনা—সে বিষয়ে সরকারের দৃষ্টি কামনা করছি। স্পিকারকে ধন্যবাদ জানিয়ে এমপি মান্নান বক্তব্য শেষ করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংযোগ ও নির্বাচনী ইশতেহারে সিদ্ধিরগঞ্জে একটি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সংসদে এ দাবি উত্থাপন করেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!